ক্রিকেট আর অঙ্কে মিল কোথায় জানেন? পরীক্ষায় ভাল ফল করতে মানুন প্রধানমন্ত্রীর টিপস
Pariksha Pe Charcha: পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী মোদী কথা বললেন পড়ুয়াদের বোর্ড পরীক্ষার প্রস্তুতি, স্ট্রেস ম্যানেজমেন্ট, কেরিয়ার পরিকল্পনা ইত্যাদি নিয়ে।

পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী।Image Credit: ANI
নয়া দিল্লি: পরীক্ষার্থীদের মনোবল বাড়ানোর দাওয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী মোদী কথা বললেন পড়ুয়াদের বোর্ড পরীক্ষার প্রস্তুতি, স্ট্রেস ম্যানেজমেন্ট, কেরিয়ার পরিকল্পনা ইত্যাদি নিয়ে। এই বছরের ‘পরীক্ষা পে চর্চা’-তে ৩.৩০ কোটিরও বেশি শিক্ষার্থী, ২০ লক্ষ শিক্ষক এবং ৫.৫১ লক্ষেরও বেশি অভিভাবক নিজেদের নাম রেজিস্টার করেছেন। বাছাই করা ১০ জন পরীক্ষার্থীকে বিশেষ উপহারও দেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবনে। এ দিন পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী বলেন-
- এক ছাত্রী প্রধানমন্ত্রীর কাছে দুঃখ করে বলে যে ৯৫ শতাংশ টার্গেট থাকলেও, ৯৩ শতাংশ পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এটাকে ব্যর্থতা নয়, সাফল্য বলেই ধরা উচিত।
- প্রধানমন্ত্রী বলেন, অভিভাবকদের বোঝা উচিত যে শখ ও এক্সট্রাকারিকুলার অ্যক্টিভিটির ক্ষেত্রে মানুষ রোবট হয়ে থাকতে পারে না। অভিভাবকরা সন্তানদের ঘর সাজানোর জিনিসের মতো ব্যবহার করতে পারেন না। অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়।
- প্রধানমন্ত্রী মোদী বলেন যে প্রত্যেকদিন ২৪ ঘন্টা সময় পাই আমরা। এটি সঠিকভাবে পরিচালনা করা গুরুত্বপূর্ণ। কেউ কেউ ২৪ ঘন্টায় অনেক কিছু করে, আবার কেউ কেউ শুধু নষ্ট করে। আপনার সময় যতটা সম্ভব দক্ষতার সঙ্গে ব্যবহার করুন। কাগজে লিখেও একটি সময়সূচী তৈরি করতে পারেন। তারপর এটিও পর্যালোচনা করুন, আপনি কী করেছেন এবং কী করেননি।
- এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী মোদী বলেন, প্রতিটি শিশুরই অবশ্যই কিছু বিশেষ গুণ থাকে। কিছু মানুষ পড়াশোনায় ভাল, কারোর আবার ফ্যাশন সেন্স ভাল। শিশুর সঙ্গে তার বিশেষ গুণাবলী সম্পর্কে আলোচনা করা উচিত অভিভাবকদের।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে একমাত্র পরীক্ষাই জীবন, আমরা এই অনুভূতি নিয়ে বাঁচতে পারি না। বাচ্চাদের বেড়ে ওঠার জন্য বাইরে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। তাদের বইয়ের পাতায় নিজেদের বন্দী করা উচিত নয়।
- বিহারের এক ছাত্র প্রধানমন্ত্রী মোদীকে নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করে। শুনেই প্রধানমন্ত্রী মোদী মজা করে বলেন যে বিহারের ছাত্র, আর রাজনীতির কোনও প্রশ্ন থাকবে না, এটা হতে পারে না। বিহারের জনগণকে মেধাবী বলে বর্ণনা করেন তিনি। নিজের প্রতি আস্থা-ভরসাকেই শক্তি বলে উল্লেখ করেন তিনি।
- পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে কেরলের এক ছাত্রীর হিন্দি শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিশোরীএকটি হিন্দি কবিতা পাঠ করে শোনায় প্রধানমন্ত্রীকে।
- প্রধানমন্ত্রী মোদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ডায়েট এবং ফিটনেস নিয়ে কথা বলেছেন। তিনি বাজরার উপকারিতা নিয়ে কথা বলেন। কৃষকদের উদাহরণ দেন।
- “পরীক্ষার উপর আলোচনা” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পড়ুয়াদের খাওয়া-দাওয়ার উপরে জোর দেন। তিনি বলেন যে শিশুদের ৩২ বার খাবার চিবানো উচিত। কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয় সে সম্পর্কেও কথা বলেন। এর পাশাপাশি, কী খাবেন এবং কখন খাবেন তাও জানা উচিত।
Follow Us
