AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi : ‘এক জোট হয়ে লড়তে হবে, ভারত জিতবেই’, যুদ্ধ পরিস্থিতিতে ‘মন কি বাত’-এ বার্তা প্রধানমন্ত্রীর

Mann Ki Baat : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমাদের পড়শি দেশে একমাস ধরে যুদ্ধ চলছে। কঠিন একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমি আজ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সকল দেশবাসীর কাছে অনুরোধ করব, একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেকে রাজনীতি করছেন। কিন্তু, কঠিন পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়।"

PM Narendra Modi : 'এক জোট হয়ে লড়তে হবে, ভারত জিতবেই', যুদ্ধ পরিস্থিতিতে 'মন কি বাত'-এ বার্তা প্রধানমন্ত্রীর
নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Mar 29, 2026 | 11:58 AM
Share

নয়াদিল্লি : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১৩২ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। কোভিড পরিস্থিতির কথাও মনে করে দিয়েছেন। তবে, কঠিন পরিস্থিতিতে আবারও একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের পড়শি দেশে একমাস ধরে যুদ্ধ চলছে। কঠিন একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমি আজ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সকল দেশবাসীর কাছে অনুরোধ করব, একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেকে রাজনীতি করছেন। কিন্তু, কঠিন পরিস্থিতিতে রাজনীতি করা উচিত নয়। প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়। আতঙ্ক ছড়িয়ে অনেকে দেশের ক্ষতি করছেন।”

কঠিন পরিস্থিতিতে ফের একবার কোভিড পরিস্থিতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের সঙ্গে উপসাগরীয় দেশগুলির সম্পর্ক রয়েছে। কর্মসূত্রে প্রায় এক কোটিরও বেশি ভারতীয় পশ্চিম এশিয়ার দেশগুলিতে বসবাস করছেন।” ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপসাগরীয় দেশগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য ভারতের জ্বালানি চাহিদা পূরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে বিশ্বজুড়ে তেলের সংকট তৈরি হচ্ছে। তবে, ভারত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার চেষ্টা করছে।” এরপরই তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “এটি নিঃসন্দেহে একটি কঠিন সময়। এই বিষয় নিয়ে যারা রাজনীতি করছেন, তাঁদের বিরত থাকা উচিত। এটি ১৪০ কোটি মানুষের স্বার্থের সঙ্গে জড়িত। গুজব দেশকে বড় ক্ষতির দিকে নিয়ে যায়। তাই গুজব ছড়াবেন না। সবাইকে সতর্ক থাকতে হবে।”

যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী ‘জ্ঞান ভারতম অ্যাপ’-এর গুরুত্ব তুলে ধরেছেন। এই উদ্যোগের লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করে নথিভুক্ত করা এবং সংরক্ষণ করা। দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, তাঁদের কাছে থাকা বা তাঁদের জানা কোনও পাণ্ডুলিপির ছবি বা তথ্য থাকলে তা এই অ্যাপের মাধ্যমে আপলোড করতে পারবেন। জমা পড়া প্রতিটি তথ্য যথাযথভাবে যাচাই করার পরই নথিভুক্ত করা হবে। ইতিমধ্যেই হাজার হাজার পাণ্ডুলিপির তথ্য মানুষ শেয়ার করেছেন বলে জানিয়েছেন তিনি।

Follow Us
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?