AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দোল-হোলি পেরোতেই ফের সস্তা হল পেট্রোপণ্য, দাম কমল তরল সোনার

কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই ও চেন্নাই এই তিন মেট্রো শহরেও এদিন পেট্রোপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

দোল-হোলি পেরোতেই ফের সস্তা হল পেট্রোপণ্য, দাম কমল তরল সোনার
ফাইল চিত্র
| Updated on: Mar 30, 2021 | 2:23 PM
Share

কলকাতা: মধ্যবিত্তের বোঝা কমিয়ে দোল ও হোলি পেরোতেই ফের একদফা দাম কমল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel)। মঙ্গলবার কলকাতা-সহ সারা দেশেই দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। এদিন কলকাতা-সহ সারা দেশে পেট্রোলের দাম কমেছে প্রতি লিটারে ২১ পয়সা ও ডিজেলের দাম কমেছে লিটারে ২৩ পয়সা।

এই হ্রাসের পর কলকাতায় এদিন এক লিটার পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ৯০.৭৭ টাকা এবং ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ৮৩.৭৫ টাকা। অর্থাৎ গত সাত দিনে পেট্রোল ও ডিজেলের দাম লিটারে প্রায় ৬০ পয়সা সস্তা হল। মূলত, পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের কারণেই পরপর এই দাম হ্রাস বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের মতে, আগামী এপ্রিল পর্যন্ত এই দাম খুব একটা বাড়বে না। তবে তারপর ফের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বই ও চেন্নাই এই তিন মেট্রো শহরেও এদিন পেট্রোপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মুম্বইতে এদিন পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৯৬.৯৮ টাকা এবং ৮৭.৯৬ টাকা। দিল্লিতে এই দাম কমে দাঁড়িয়েছে ৯০.৫৬ টাকা এবং ৮০.৮৭ টাকা। চেন্নাইতে এদিন এক লিটার পেট্রোলের দাম কমে দাঁড়িয়েছে ৯২.৫৮ টাকা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৫.৮৮ টাকা। ওয়াকিবহাল মহলের মতে, এই দাম আগামীতে আরও কিছুটা কমতে পারে বলেই মনে হচ্ছে। তার কারণ, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন।

উল্লেখ্য, বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধীত তেলের দাম কমে দাঁড়িয়েছে ৬৪ ডলারের ঘরে। যা চলতি মাসের প্রথম দিকে ছিল ৭০ ডলারের বেশি।সেই কারণেই স্বাভাবিক ভাবেই বিশ্বজুড়ে তেলের দাম হ্রাস পাচ্ছে। সেই প্রভাবে ভারতেও এই দাম কমছে বলেই জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। তবে এটাই এখন দেখার পেট্রোপণ্যের এই দাম হ্রাস কতদিন চলে

আরও পড়ুন: আপনাআপনি আর কাটবে না টাকা, পয়লা এপ্রিল থেকে চালু হচ্ছে ব্যাঙ্কের নতুন নিয়ম

Follow Us
শিব-দূর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
শিব-দূর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
বাইক নিয়ে যেতে অসুবিধা হচ্ছে? ফ্লাইওভারের নতুন রং দেখে কী বলছেন পথচারী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই বার্তা দিলেন মোদী
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
ককরোচ পার্টির সৌরভ-আশুতোষদের পাঠিয়ে দিল তিহার জেলে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
রাজনৈতিক দল হিসেবে নাম লেখাবে ককরোচরা? উত্তর দিলেন দীপকে
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
পুজোর মুখে কলকাতায় অস্ত্র কারখানা খুঁজে পেল STF
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
'RSS-র স্কুলে গুন্ডা তৈরি হচ্ছে', ফের বিস্ফোরক বিকাশ
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
জ্ঞানেশ ইস্যুতে কালীঘাট তৃণমূলের মিছিলের কথা জানেই না লালবাজার?
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব: বিকাশ
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি