PM Narendra Modi: ৩ কোটি সাবস্ক্রাইবার ছাড়িয়ে বিশ্বের এক নম্বর জননেতা! ইউটিউবে বিশ্বরেকর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Prime Minister Narendra Modi: শুধুমাত্র ইউটিউব নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও নরেন্দ্র মোদীর ফলোয়ার্সের সংখ্যা একেবারে আকাশছোঁয়া। এক্স হ্যান্ডেলে ১০৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন (১০ কোটি) ফলোয়ারের গণ্ডি পার করেছেন।

PM Narendra Modi: ৩ কোটি সাবস্ক্রাইবার ছাড়িয়ে বিশ্বের এক নম্বর জননেতা! ইউটিউবে বিশ্বরেকর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নতুন বিশ্বরেকর্ড মোদীর Image Credit source: Gemini

| Edited By: জয়দীপ দাস

Mar 03, 2026 | 12:51 PM

নয়াদিল্লি: ডিজিটাল দুনিয়ায় প্রধানমন্ত্রীর আধিপত্য যেন দিনে দিনে বেড়েই চলেছে। এবার ইউটিউবে ছুঁয়ে ফেললেন এক অভাবনীয় মাইলফলক। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি পার করে গিয়েছে। তাতেই তুমুল উচ্ছ্বসিত পদ্ম ব্রিগেড। এই বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার অর্জনের মাধ্যমে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে ইউটিউবে একেবারে এক নম্বর স্থানে উঠে এসেছেন নরেন্দ্র মোদী। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে গোটা বিশ্বের মধ্যে মোদীরই রয়েছে সবথেকে বেশি ‘ফলোয়ার্স’। পিছনে ফেলেছেন ট্রাম্পকেও। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব সাবস্ক্রাইবারের তুলনায় প্রধানমন্ত্রী মোদীর সাবস্ক্রাইবার সংখ্যা ৭ গুণেরও বেশি। ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে প্রায় ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তালিকায় তিনি চতুর্থ। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটেও মোদীর ধারেকাছে কেউ নেই। ইউটিউব সাবস্ক্রাইবারের নিরিখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তুলনায় প্রায় তিনগুণ এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেসের অফিসিয়াল চ্যানেলের তুলনায় তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা চারগুণেরও বেশি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে কে কোথায়?

ইউটিউবে বিশ্বনেতাদের তালিকায় প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিলেন। ৩ কোটি সাবস্ক্রাইবারের গণ্ডি পার করার পর বিশ্বনেতা হিসেবে তাঁর অবস্থান আরও মজবুত হল বলেই মত ওয়াকিবহাল মহলের। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জায়ের বলসোনারো। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬.৬ মিলিয়ন।

শুধুমাত্র ইউটিউব নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও নরেন্দ্র মোদীর ফলোয়ার্সের সংখ্যা একেবারে আকাশছোঁয়া। এক্স হ্যান্ডেলে ১০৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। বিশ্বের প্রথম রাজনৈতিক নেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন (১০ কোটি) ফলোয়ারের গণ্ডি পার করেছেন। এই প্ল্যাটফর্মেও তাঁর ফলোয়ার সংখ্যা ট্রাম্পের দ্বিগুণ। 

শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফলোয়ার নয়, বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষাতেও প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে। ‘মর্নিং কনসাল্ট’-এর সাম্প্রতিক তথ্য (ফেব্রুয়ারি ২০২৬) অনুযায়ী, নরেন্দ্র মোদী ৬৭ শতাংশ রেটিং নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন। অন্য একটি সংস্থা ‘স্ট্যাটিস্টা’-র মতে, তাঁর অনুমোদনের রেটিং (approval rating) প্রায় ৭০ শতাংশ।