AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ভদোদরায় মোদীর কর্মসূচি ঘিরে অভিনব উদ্যোগ, এক ঘণ্টায় বুক সব আসন

PM Modi Vadodara programme registration: প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার গুজরাট ও মহারাষ্ট্রে যাবেন। ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্ঘাটন করবেন তিনি। মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট(GFF) ২০২৬-র সূচনা করবেন প্রধানমন্ত্রী।

PM Modi: ভদোদরায় মোদীর কর্মসূচি ঘিরে অভিনব উদ্যোগ, এক ঘণ্টায় বুক সব আসন
নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)Image Credit: PTI
| Updated on: Sep 07, 2026 | 4:49 PM
Share

ভদোদরা: তাঁর বাগ্মিতায় মুগ্ধ বিশ্বের রাষ্ট্রনেতারা। দেশ-বিদেশের যে প্রান্তেই যান, ‘মোদী-মোদী’ রব উঠে। রোড-শোতে তাঁকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতা তিনি। সেই নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ঝলক স্পষ্ট হল ভদোদরার এক কর্মসূচিকে ঘিরে। আগামিকাল ভদোদরায় প্রধানমন্ত্রী মোদীর কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিকে ঘিরে প্রথমবারের মতো অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কর্মসূচিতে জনসাধারণের অংশগ্রহণের জন্য BookMyShow-র মাধ্যমে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়। আর সেই রেজিস্ট্রেশন ঘিরে মানুষের উচ্ছ্বাস, উন্মাদনা দেখা গেল। 

রেজিস্ট্রেশনের জন্য বেসরকারি এই ডিজিটাল প্ল্যাটফর্মটি ব্যবহার করেছে ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (VMC)। রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের বিপুল সাড়া মেলে। মাত্র এক ঘণ্টার মধ্যেই সমস্ত আসন বুক হয়ে যায়। এরপর রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়। আরও ৪২ হাজারেরও বেশি আবেদনকারীকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। এই বিপুল সাড়া কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহেরই প্রতিফলন।

এই কর্মসূচিতে সম্পূর্ণ ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর প্রবেশের ব্যবস্থা থাকছে। রেজিস্ট্রেশন করা প্রত্যেক অংশগ্রহণকারীর BookMyShow অ্যাকাউন্টে একটি ডিজিটাল এম-টিকিট পাঠানো হবে। ওই টিকিটে নিরাপদ লাইভ QR কোড থাকবে, যা প্রবেশের সময় যাচাই করা হবে। রেজিস্ট্রেশন ও যাচাই থেকে শুরু করে অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং আসন গ্রহণ—পুরো প্রক্রিয়াটিই ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর ফলে দ্রুত প্রবেশের পাশাপাশি ভিড়ের গতিবিধি আরও মসৃণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার গুজরাট ও মহারাষ্ট্রে যাবেন। ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকার বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্ঘাটন করবেন তিনি। মুম্বইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট(GFF) ২০২৬-র সূচনা করবেন প্রধানমন্ত্রী।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ