AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fake Currency: মাসের পর মাস ভাড়া দেয় না, বাড়ি মালিক তালা ভেঙে ঘরে ঢুকতেই দেখলেন ৫০০ টাকার বান্ডিলের ছড়াছড়ি! কেন তড়িঘড়ি পুলিশে ফোন লাগালেন?

Crime News: প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিগত দেড় বছর ধরে পুষ্পক পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে যে বাড়িতে ভাড়া থাকতেন, তার চুক্তির মেয়াদও জানুয়ারি মাসে শেষ হয়ে যায়। এরপর থেকেই আর বাড়িভাড়া দিচ্ছিলেন না বলে খবর। বিরক্ত হয়ে বাড়িমালিক তাঁকে ঘর ছেড়ে দিতে বললে, অভিযুক্ত যুবক তাঁকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল বলেও জানা গিয়েছে।

Fake Currency: মাসের পর মাস ভাড়া দেয় না, বাড়ি মালিক তালা ভেঙে ঘরে ঢুকতেই দেখলেন ৫০০ টাকার বান্ডিলের ছড়াছড়ি! কেন তড়িঘড়ি পুলিশে ফোন লাগালেন?
উদ্ধার হওয়া নকল নোট।Image Credit: X
| Updated on: Oct 25, 2026 | 12:32 PM
Share

নাগপুর: বাড়ি ভাড়া দিতে পারছেন না মাসের পর মাস, বাড়ি মালিকের সঙ্গে তুমুল ঝামেলা। ভাড়া না দিয়ে উধাও হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তালা ভেঙে ঘরে ঢুকেছিলেন বাড়ি মালিক। ঢুকেই তো তার চক্ষু চড়কগাছ! চারিদিকে শুধু থরে থরে সাজানো টাকার বান্ডিল। ৫০০ টাকার নোট সব। তবে ওই নোট উল্টে-পাল্টে দেখতেই তড়িঘড়ি খবর দিলেন পুলিশে।

মহারাষ্ট্রের নাগপুর থেকে উদ্ধার হল ৩৭ লক্ষ টাকার নকল নোট। সব নোটই ৫০০ টাকার ছিল। জানা গিয়েছে, ভাড়া বাড়িতেই জাল নোটের কারবার চালাচ্ছিল অভিযুক্ত। এতদিন কেউ টের পায়নি। দীর্ঘ বাড়ি ভাড়া না দিয়ে, ঘর বন্ধ করে রাখায় বাড়ি মালিক তালা ভাঙতে গোটা ঘটনা সামনে আসে।

পুলিশ এসে ৩৭ লক্ষ টাকার নকল নোট, প্রিন্টার ও প্রিন্টিংয়ের জিনিসপত্র উদ্ধার হয়েছে। বেশ কিছু অর্ধেক ছাপানো নোটও পাওয়া গিয়েছে। সব মিলিয়ে মোট ৪৮ লক্ষ টাকার জিনিস উদ্ধার হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম পুষ্পক কৃষ্ণ ভান্ডারকর। নাগপুরেরই বাসিন্দা তিনি। তবে বিগত কয়েকদিন ধরেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিগত দেড় বছর ধরে পুষ্পক পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে যে বাড়িতে ভাড়া থাকতেন, তার চুক্তির মেয়াদও জানুয়ারি মাসে শেষ হয়ে যায়। এরপর থেকেই আর বাড়িভাড়া দিচ্ছিলেন না বলে খবর।

বিরক্ত হয়ে বাড়িমালিক তাঁকে ঘর ছেড়ে দিতে বললে, অভিযুক্ত যুবক তাঁকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছিল বলেও জানা গিয়েছে। এরপরে তিনি পুলিশে অভিযোগ জানান। দীর্ঘদিন ধরে ভাড়াটে না ফেরায়, তিনি তালা ভেঙে ঘরে ঢোকেন। দেখেন যে বালতির ভিতরে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট পড়ে রয়েছে। ঘরের এক কোণে প্রিন্টিং মেশিন ও গোটা ঘর জুড়ে কাগজ ছড়িয়ে ছিটিয়ে ছিল। সঙ্গে সঙ্গেই তিনি পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ভুয়ো নোট ছাপানোর কারবারে আর কেউ যুক্ত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us