
আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে দেশে। সংবিধান গ্রহণ ও আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হওয়ার দিনটিকে স্মরণ করেই এই অনুষ্ঠান পালিত হয় প্রতি বছর। এ বছরও দিল্লির রাজপথে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত হবে। দেশের তিন সেনা বাহিনী এই কুচকাওয়াজে সামিল হবে। এছাড়া দেশের বিভিন্ন রাজ্যও তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও বৈশিষ্ট্য তুলে ধরবে ট্যাবলোর মাধ্যমে। রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে কুচকাওয়াজ শুরু হয়ে তা কর্তব্যপথ ধরে এগিয়ে চলে লালকেল্লায় শেষ হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট।
দিল্লির আকাশে, কর্তব্য পথের উপরে কেরামতি দেখাল ভারতীয় বায়ুসেনার বিমান।
কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবহ সুবিয়ান্তো। তাঁকে নিয়েই কর্তব্যপথের উদ্দেশে রওনা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অমর জওয়ান জ্যোতিতে দেশের বীর জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানাবেন তিনি।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জম্মু-কাশ্মীরের উরি সেক্টরের বারামুল্লায় জাতীয় পতাকা তুলে উদযাপন করলেন ভারতীয় সেনারা।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বেঙ্গালুরুতে জাতীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও উপস্থিত ছিলেন।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে রাজধানী। তেরঙ্গা আলোয় সেজে উঠেছে ইন্ডিয়া গেটও।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরীর সমুদ্র সৈকতে অসাধারণ বালুশিল্প।
প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হবে কুচকাওয়াজ।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওয়াঘা-আটারি সীমান্তে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনী। তারই চিত্র-
৭৬তম প্রজাতন্ত্র দিবস এবার। প্রতিবারের মতো এবারও বিশেষ থিম রাখা হয়েছে। এইবার থিম হল স্বর্ণিম ভারত-ঐতিহ্য ও উন্নয়ন।