Bangla NewsIndia Republic day 2026 live: Republic Day 2026 Celebration, From Indian Army's Artillary to Robot Dog power Showcase at Kartavya Path, PM Modi, President Draupadi Murmu will be Present, Live Updates
Republic Day 2026 Live: বাংলার ট্যাবলোয় বঙ্কিমচন্দ্র, ব্রাহ্মোস থেকে আকাশ মিসাইল-কর্তব্যপথে বড় চমক
Republic Day 2026 Live Updates: আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এ বছরও কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এ বছরও কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতিথি হিসাবে থাকবেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের। এবারের অনুষ্ঠানের থিম হল বন্দে মাতরমের দেড়শো বর্ষপূর্তি। এবারের প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনার সেই সব অস্ত্র তুলে ধরা হবে, যা অপারেশন সিঁদুরের সময় ব্যবহার করা হয়েছিল।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
26 Jan 2026 11:46 AM (IST)
DRDO-র লং রেঞ্জ মিসাইল
26 Jan 2026 11:45 AM (IST)
সেনার শক্তি প্রদর্শন
৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা গেল সেনার আকাশ ওয়েপন সিস্টেম এবং অভ্র মিডিয়াম রেঞ্জ সারফেস টু সারফেস এয়ার মিসাইল সিস্টেম।
26 Jan 2026 11:43 AM (IST)
কর্তব্যপথে দেখা মিলল ব্রাহ্মোসের
26 Jan 2026 11:38 AM (IST)
বাংলার ট্যাবলো কর্তব্যপথে
পশ্চিমবঙ্গের ট্যাবলো কর্তব্যপথে। ট্যাবলোর সামনেই রয়েছে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতি, রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র ও মাতঙ্গিনী হাজরার ছবি ও প্রতিকৃতিও।
26 Jan 2026 11:28 AM (IST)
বায়ুসেনার কুচকাওয়াজ
কর্তব্যপথে বায়ুসেনার কুচকাওয়াজ। মাথার উপরে উড়ল দুটি রাফাল, দুটি সুখোই, দুটি মিগ-২৯ ও একটি জাগুয়ার ফাইটার জেট।
এই বছর প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘বন্দে মাতরমের ১৫০ বর্ষ’।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই জাতীয় গানকে সম্মান জানাতেই প্রজাতন্ত্র দিবসের প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাবলোয় এর ছোঁয়া থাকবে।
কমপক্ষে ১০০ জন সাংস্কৃতিক শিল্পী এই প্যারেডে অংশ নেবেন।
26 Jan 2026 09:19 AM (IST)
ওয়ার মেমোরিয়ালে যাবেন প্রধানমন্ত্রী
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ৯০ মিনিটের অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানের সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। তিনি প্রতি বছরের মতো প্রথমে কর্তব্যপথে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যাবেন এবং বীর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।
এরপরে কর্তব্যপথে আসবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও অন্যান্য অতিথিরা। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও ২১টি গান স্যালুট দিয়ে প্যারেডের সূচনা করা হবে।