AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জেনারেল শূন্যপদেও আবেদন করতে পারেন সংরক্ষিত প্রার্থীরা : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ

বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট ও বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ এই পর্যবক্ষণের কথা জানিয়েছে।

জেনারেল শূন্যপদেও আবেদন করতে পারেন সংরক্ষিত প্রার্থীরা : সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
ফাইল চিত্র।
| Updated on: Dec 20, 2020 | 5:04 PM
Share

নয়া দিল্লি: এবার সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীরা জেনারেল শূন্যপদেও চাকরির আবেদন করতে পারবেন। একাধিক হাই কোর্টের রায়কে মান্যতা না দিয়ে এই পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি উদয় উমেশ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভট ও বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ এই পর্যবক্ষণের কথা জানিয়েছে।

এর আগে একাধিক রাজ্যের হাইকোর্ট রায় দিয়েছিল, সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীরা শুধুমাত্র সংরক্ষিত পদে আবেদন করতে পারবেন। এতদিন এই নিয়মেই নিয়োগ হত চাকরিপ্রার্থীদের। উত্তর প্রদেশে পুলিসের চাকরির জন্য আবেদন করেছিলেন সোনাম তোমার ও রীতা রানি। কিন্তু সংরক্ষণের আওতায় থাকায় তাঁরা জেনারেল শূন্যপদে আবেদন করতে পারেননি। এরপরই কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

বিচারপতিদের বেঞ্চ একাধিক রায়ের কথা উল্লেখ করে জানায় সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীরা যদি মেধার জোরে জেনারেল পদে সুযোগ পান, তাহলে তাঁদের বাতিল করা যাবে না।

আরও পড়ুন: বিক্ষুব্ধ’দের সঙ্গে বৈঠকের পর ৪ রাজ্যে সাংগঠনিক বদল আনছে কংগ্রেস

এই ধরনের রায় দিতে গিয়ে এর আগে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে ভিন্ন হাইকোর্ট। সিদ্ধান্তের ফারাক দেখা গিয়েছে এলাহাবাদ ও মধ্য প্রদেশের হাইকোর্টের সঙ্গে রাজস্থান, বম্বে, উত্তরাখণ্ড ও গুজরাট হাই কোর্টের। কেউ যদি  সংরক্ষণের আওতায় থেকে মেধার জোরে জেনারেল পদে সুযোগ পান তাহলে তাঁকে জেনারেল পদে সুযোগ দিতে হবে। এই পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্ট।

Follow Us
দ্বিতীয় স্থানে CPIM, বিজেপির থেকে কতটা পিছিয়ে তৃণমূল?
দ্বিতীয় স্থানে CPIM, বিজেপির থেকে কতটা পিছিয়ে তৃণমূল?
বাংলার স্বাস্থ্যে প্রায় ৩০০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের!
বাংলার স্বাস্থ্যে প্রায় ৩০০০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের!
ফলতায় এগিয়ে বিজেপি, ময়দানে কোথায় 'পুষ্পা'?
ফলতায় এগিয়ে বিজেপি, ময়দানে কোথায় 'পুষ্পা'?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু