AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS: ‘এটা শুধু মানুষের ভিড় নয়…’, মহাকুম্ভে গিয়ে কী অনুভূতি হল RSS-র সাধারণ সম্পাদকের?

Maha Kumbh 2025: আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবলে মহাকুম্ভে গিয়ে বলেন, "এটি শুধু সনাতন সংস্কৃতির মেলা নয়, সংকল্পের একটি মহান উৎসব। প্রত্যেকের উচিত হিন্দু ধর্মীয় সংস্কৃতির গুরুত্ব ও আচার-আচরণে জোর দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে দেওয়া।"

RSS: 'এটা শুধু মানুষের ভিড় নয়...', মহাকুম্ভে গিয়ে কী অনুভূতি হল RSS-র সাধারণ সম্পাদকের?
মহাকুম্ভে পুণ্যস্নান দত্তাত্রেয় হোসাবলে।Image Credit: X
| Updated on: Feb 10, 2025 | 1:09 PM
Share

প্রয়াগরাজ: মহাকুম্ভে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। ৯ তারিখ তিনি প্রয়াগরাজে পৌঁছন। আজ, ১০ ফেব্রুয়ারিও মহাকুম্ভেই থাকবেন তিনি। মহাকুম্ভে পুণ্যার্থীদের ভিড় দেখে তিনি বলেন, “মহাকুম্ভে এটা শুধু মানুষের ভিড় নয়, এটি ভক্তদের এক অনন্য সঙ্গম।”

আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবলে মহাকুম্ভে গিয়ে বলেন, “এটি শুধু সনাতন সংস্কৃতির মেলা নয়, সংকল্পের একটি মহান উৎসব। প্রত্যেকের উচিত হিন্দু ধর্মীয় সংস্কৃতির গুরুত্ব ও আচার-আচরণে জোর দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে দেওয়া। সমাজের সভ্য ব্যক্তি, শক্তি এবং শাসন ক্ষমতার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই ধর্ম, সংস্কৃতি ও সমাজের সুরক্ষা ও প্রসার ঘটবে।”

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পর বিরল যোগ এসেছে। তাই কুম্ভে পুণ্যস্নান করতে দেশ-বিদেশ থেকে কোটি কোটি মানুষ জমায়েত হচ্ছেন। ইতিমধ্যেই মহাকুম্ভে ৪০ কোটিরও বেশি পুণ্যার্থী কুম্ভে স্নান করেছেন। সামনেই ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে পুণ্যস্নান রয়েছে। তাতেও যোগ দিতে কোটি কোটি মানুষ যাচ্ছেন।

Follow Us