AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satta Sammelan: ‘প্রধানমন্ত্রীর চরিত্র গঙ্গার জলের মতো পবিত্র’, দুর্নীতির ইস্যুতে কংগ্রেস প্রশ্ন তুলতেই কড়া জবাব বিজেপির

Satta Sammelan: মঙ্গলবার এই মহা সমারোহে 'সত্তা সম্মেলনের' মহা মঞ্চকে আলোকিত করে তুলতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ রাজনীতির তাবড় রথী-মহারথীরা। তৃতীয় দিনের সামিটের সত্তা সম্মেলনের মঞ্চকে নিজেদের উপস্থিতির মাধ্যমে বর্ণময় করে তোলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি ও বিজেপি নেতা গৌরব ভাটিয়া।

Satta Sammelan: 'প্রধানমন্ত্রীর চরিত্র গঙ্গার জলের মতো পবিত্র', দুর্নীতির ইস্যুতে কংগ্রেস প্রশ্ন তুলতেই কড়া জবাব বিজেপির
প্রমোদ তিওয়ারি ও গৌরব ভাটিয়াImage Credit: TV9 Network
| Updated on: Feb 27, 2024 | 1:58 PM
Share

নয়া দিল্লি: রাজধানীর বুকে চলছে টিভি নাইন নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিট। তিন দিন ব্যাপী এই সামিটের মঙ্গলবার শেষ দিন। মঙ্গলবার এই মহা সমারোহে ‘সত্তা সম্মেলনের’ মহা মঞ্চকে আলোকিত করে তুলতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ রাজনীতির তাবড় রথী-মহারথীরা। তৃতীয় দিনের সামিটের সত্তা সম্মেলনের মঞ্চকে নিজেদের উপস্থিতির মাধ্যমে বর্ণময় করে তোলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি ও বিজেপি নেতা গৌরব ভাটিয়া। এক গঠনমূলক আলোচনাচক্রে নিজেদের মতামত তুলে ধরলেন তাঁরা।

প্রমোদ তিওয়ারি হলেন কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা ও দলের রাজ্যসভার সাংসদ। এদিনের মঞ্চে বক্তব্য রাখার সময় দুর্নীতির ইস্যুতে বিজেপির দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের মতামত তুলে ধরার চেষ্টা করেন তিনি। প্রমোদ তিওয়ারির বক্তব্য, দুর্নীতির ইস্যুতে বিজেপি যা কথা দেয়, তার সঙ্গে কাজের ফারাক রয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে অজিত পাওয়ারের উদাহরণও টেনে আনেন তিনি। উল্লেখ্য, অজিত পাওয়ারের এনসিপি এখন বিজেপির বন্ধু দল। প্রমোদ তিওয়ারি পাওয়ারের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে বলেন, ‘বিজেপির কেউ দুর্নীতি করলে তখন সেটা শিষ্টাচার, অন্য কেউ দুর্নীতি করলে তখন তা দুর্নীতি।’

প্রমোদ তিওয়ারির বক্তব্য, ‘মহারাষ্ট্রের কথাই দেখুন। এনসিপিতে যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, চাক্কি পিষিং, চাক্কি পিষিং। আর এখন যখন তাঁরা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তখন তাঁদের অর্থ দফতরের মতো দায়িত্ব দেওয়া হচ্ছে। যতক্ষণ বিরোধী শিবিরে ছিল, ততক্ষণ চাক্কি পিষিং। আর ওদিকে (বিজেপিতে) চলে গেলেই টাকা পিষিং।’

বর্ষীয়ান কংগ্রেস নেতার এই মন্তব্যের পরক্ষণেই জবাবও দিলেন বিজেপি নেতা তথা মুখপাত্র গৌরব ভাটিয়া। প্রমোদ তিওয়ারিকে তিনি স্মরণ করিয়ে দেন যে গত দশ বছরে মোদী সরকারের দিকে কেউ কোনও দুর্নীতি বা বেনিয়মের আঙুল তুলতে পারেনি। কড়া জবাব দিয়ে বিজেপি মুখপাত্র বলেন, ‘গত দশ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারে কোনও দুর্নীতি হয়নি। প্রধানমন্তীর মোদীর রেকর্ড একদম পরিষ্কার। প্রধানমন্ত্রীর চরিত্র গঙ্গার জলের মতো পবিত্র। সেই কারণেই এখন ভোটের মুখেও কেউ বলছে না কে জিতবে। সবাই বলছে মোদীজি এবার কত সিট পাবেন। এটাই হল পবিত্রতার শক্তি।’

Follow Us