AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Accident: বাস,ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের

Several dead in road accident: কাটিহার থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,"১১ এপ্রিল কাটিহার জেলার কইরা থানা এলাকার গেরাবাড়ির কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস, ট্রাক ও একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত প্রায় ২৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।"

Bihar Accident: বাস,ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের
বিহারে দুর্ঘটনাImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Apr 11, 2026 | 8:57 PM
Share

পটনা : মর্মান্তিক। বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১০ জনের। জানা গিয়েছে, বাস,ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দেহগুলি। প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও,কিছুক্ষণের মধ্যেই তা বেড়ে হয় ১০। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

বিহারের কাটিহারে দুর্ঘটনাটি ঘটেছে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। কাটিহার থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে,”১১ এপ্রিল কাটিহার জেলার কইরা থানা এলাকার গেরাবাড়ির কাছে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস, ট্রাক ও একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত প্রায় ২৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনায় বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং কাটিহারের বিশিষ্ট নেতা তারকিশোর প্রসাদ এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন,”কাটিহারের কোইরা ব্লকের বাসগড় চকের কাছে এনএইচ-৩১-এ সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খুবই দুঃখজনক। মৃতদের পরিবারদের প্রতি সমবেদনা। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

Follow Us