SIR Case In SC: কবে চূড়ান্ত ভোটার তালিকা? দিন ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট! এবার নথি যাচাইয়ে ওড়িশা-ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসারদের নিয়োগের নির্দেশ
SIR Case In SC: কাদের ব্যবহার করা হবে, তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চূড়ান্ত করবেন , এটা তাঁর বিষয়। বিচারপতির থেকে ২২ তারিখ একটি চিঠি পেয়েছেন বলে প্রধান বিচারপতি বলেন। ৮০ লক্ষ অভিযোগ খতিয়ে দেখতে হবে। ২৫০ জন ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে।

নয়া দিল্লি: এসআইআর নথি যাচাইয়ে এবার বাংলায় ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জে. ভিপুল পাঞ্চোলির বেঞ্চ। ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার জন্যও নির্দেশ দেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির এই নির্দেশের পর রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ভিন রাজ্যের বিচারকরা বাংলা ভাষা বুঝবেন না। তখন প্রধান বিচারপতি বলেন, “ওড়িশা এবং ঝাড়খণ্ডের মানুষ ভাষা বোঝেন। একসময় পুরো এলাকায় বাংলার ছিল।”
প্রধান বিচারপতি বলেন, “আমরা কলকাতা হাইকোর্ট থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট পেয়েছি। একজন অফিসার যদি ৫০ টি অভিযোগ খতিয়ে দেখেন, তাহলে মোট যত অফিসার নিয়োগ হচ্ছে, সেই অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৮০ দিন সময় লাগবে।” সিভিল জাজ যাদের তিন বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদেরও ব্যবহার করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়: এনডিপিএস এবং পক্সোও কোর্টে জাজেদের ব্যবহার করা হচ্ছে।
প্রধান বিচারপতি: কাদের ব্যবহার করা হবে, তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চূড়ান্ত করবেন , এটা তাঁর বিষয়। বিচারপতির থেকে ২২ তারিখ একটি চিঠি পেয়েছেন বলে প্রধান বিচারপতি বলেন। ৮০ লক্ষ অভিযোগ খতিয়ে দেখতে হবে। ২৫০ জন ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে।
সেক্ষেত্রে যদি একজন জুডিশিয়াল অফিসার দিনে ২৫০ অভিযোগের সমাধান করেন, তাহলেও পুরো প্রক্রিয়া শেষ করতে আশি দিন সময় লাগবে।
প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হবে। যা বাকি থাকবে সেই সাপ্লিমেন্টারি তালিকা নিয়মিত প্রকাশ করতে থাকবে কমিশন।
সাপ্লিমেন্টারি লিস্টে থাকা ভোটাররা চূড়ান্ত ভোটার তালিকার ভোটার হিসেবে চিহ্নিত হবে। জুনিয়র এবং সিনিয়র সিভিল জাজ পদমর্যাদার অফিসার যাদের অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা আছে তাদের নিয়োগ করতে পারবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির আরও পর্যবেক্ষণ, প্রয়োজন পড়লে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঝাড়খণ্ড এবং ওড়িশা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করে অবসরপ্রাপ্ত বা সার্ভিস জাজ চাইতে পারেন। সেক্ষেত্রে তাঁদের আসা-যাওয়ার খরচ এবং থাকা খাওয়ার ব্যবস্থা কমিশনকেই করতে হবে।
সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে দিয়েছে, যাঁরা কাজ করবেন, তাঁদের সুবিধার জন্য এসআইআর-এর রুল সম্পর্কে অবগত করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য ডকুমেন্টস হিসেবে মান্যতা পাবেন। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাট অফ ডেট’ অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং ডকুমেন্টসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে ERO এবং AERO র।
বিচারপতি জয়মাল্য বাগচি: কোন ভোটাররা নাম তালিকা ভুক্ত করতে এগিয়ে এলেন, তা আমাদের চিন্তার বিষয় নয়। আমাদের চিন্তার বিষয় প্রক্রিয়ার স্বচ্ছতা।
