AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonam Wangchuk Hunger Strike End: স্ত্রী গীতাঞ্জলীকে ফোন, কীভাবে মাঝরাতে সোনম ওয়াংচুককে অনশন ভাঙতে রাজি করাল কেন্দ্র?

Delhi Student Protest: সোনম ওয়াংচুকের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কেন্দ্র-বিক্ষোভকারীদের আলোচনা। গতকাল সিজেপির নেতারা জেপি নাড্ডার বাসভবনে বা অফিসে গিয়ে আলোচনায় বসতে অস্বীকার করেন। তাদের দাবি ছিল, কেন্দ্রীয় প্রতিনিধিদের হয় যন্তর মন্তরে আসতে হবে বা অন্য কোনও নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসতে হবে।  

Sonam Wangchuk Hunger Strike End: স্ত্রী গীতাঞ্জলীকে ফোন, কীভাবে মাঝরাতে সোনম ওয়াংচুককে অনশন ভাঙতে রাজি করাল কেন্দ্র?
অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। Image Credit: PTI
| Updated on: Jul 24, 2026 | 10:43 AM
Share

নয়া দিল্লি: ২৬ দিনের টানা অনশন। অবশেষে অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda) ও জীতেন্দ্র সিংয়ের (Jitendra Singh) হাতে তরল খাদ্য খেয়ে অনশন ভাঙেন সোনম। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার দাবিতে অনড় ছিলেন সোনম। তবে শেষ পর্যন্ত কীভাবে অনশন ভাঙতে রাজি হলেন তিনি? সরকার কীভাবে রাজি করালেন তাঁকে? জানা গেল সেই তথ্য।

সূত্রের খবর, দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলন জোরদার হতেই এবং সোনম ওয়াংচুকের স্বাস্থ্য অবনতি হতেই গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর অফিসের প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিংয়ের সঙ্গে চার ঘণ্টা ধরে বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সোনম ওয়াংচুক যে দাবিগুলি জানাচ্ছেন, তা ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। সোনম ওয়াংচুকের যাতে কোনও বিপদ না হয় টানা অনশনের জন্য, তাও নিশ্চিত করার কথা বলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকের পরই ডঃ জীতেন্দ্র সিং সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলী আঙ্গমোর সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে সোনম ওয়াংচুকের দাবি পূরণে সরকার সদর্থক পদক্ষেপ করবে। তিনি গীতাঞ্জলিকে অনুরোধ করেন যে সোনমকে যেন তিনি অনশন ভাঙতে রাজি করান।

এরপরে জেপি নাড্ডা ও জীতেন্দ্র সিং গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যান। সেখানে তাঁর হাতে সরকারের লিখিত আশ্বাসের চিঠি তুলে দেন। হাসপাতালেই সোনম ওয়াংচুককে জানানো হয় যে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের আজ, শুক্রবার আলোচনার জন্য ডাকা হবে।

প্রসঙ্গত, সোনম ওয়াংচুকের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কেন্দ্র-বিক্ষোভকারীদের আলোচনা। গতকাল সিজেপির নেতারা জেপি নাড্ডার বাসভবনে বা অফিসে গিয়ে আলোচনায় বসতে অস্বীকার করেন। তাদের দাবি ছিল, কেন্দ্রীয় প্রতিনিধিদের হয় যন্তর মন্তরে আসতে হবে বা অন্য কোনও নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসতে হবে।

সূত্রের খবর, সোনম ওয়াংচুককে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিংয়ের অধীনে নতুন বিল আনা হবে। আজই ক্যাবিনেটে ওই সিদ্ধান্তে অ্যাপ্রুভাল দেওয়া হবে।

সরকার বাকি দাবিও পূরণ করতে রাজি, যেমন বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে না।  প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্যও আলোচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Follow Us