AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on SIR Plea: সামারি রিভিশনে চলবে না, অসমেও চাই SIR! আর্জি শুনল না সুপ্রিম কোর্ট

Supreme Court on SIR: এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভিপুল এম পাঞ্চোলির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন মামলাকারী মৃণাল কুমার চৌধুরী। দায়ের করা জনস্বার্থ মামলায় অসমে নির্বাচন কমিশনের এসএসআর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন তিনি। পরিবর্তে সেই রাজ্য়ে এসআইআর করাতে হবে বলেই দাবি জানান মামলাকারী।

Supreme Court on SIR Plea: সামারি রিভিশনে চলবে না, অসমেও চাই SIR! আর্জি শুনল না সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট Image Credit: Getty Image
| Updated on: Feb 20, 2026 | 2:06 PM
Share

নয়াদিল্লি: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া থেকে শুধু অসমকেই কেন ছাড় দেওয়া হল? বৃহস্পতিবার এই প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে দায়ের হয় মামলা। হিমন্তের রাজ্যেও এসআইআর করাতে হবে, আদালতের কাছে এমনই আবেদন জানালেন এক ব্যক্তি।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভিপুল এম পাঞ্চোলির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন মামলাকারী মৃণাল কুমার চৌধুরী। দায়ের করা জনস্বার্থ মামলায় অসমে নির্বাচন কমিশনের এসএসআর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন তিনি। পরিবর্তে সেই রাজ্য়ে এসআইআর করাতে হবে বলেই দাবি জানান মামলাকারী। এজলাসে তাঁর হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী বিজয় হান্সোরিয়া। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের জন্য অন্য রাজ্যগুলির মতো অসমেও এসআইআর করানোর প্রয়োজন রয়েছে।

এই দাবির পাল্টা নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত আইনজীবী ডি এস নায়ডু বলেন, অসমে হওয়া এসএসআর-এর চূড়ান্ত তালিকা ১০ ফেব্রুয়ারি প্রকাশ হয়ে গিয়েছে। তাই এখন এই আবেদন কার্যত অর্থহীন। কমিশনের আইনজীবীর যুক্তিতে সিলমোহর দেন প্রধান বিচারপতিও। এখন আর কিছুই করার নেই বলে মামলাকারীকে জানান তিনি। ফলত মামলাকারীকে নিজের আবেদন প্রত্য়াহার করে নিতে হয়।

উল্লেখ্য, গত অক্টোবর মাসেই বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা নিবিড় পরিমার্জন প্রক্রিয়া বা এসআইআর করানোর কথা ঘোষণার সময় অসমের প্রসঙ্গ স্পষ্ট করেছিল নির্বাচন কমিশন। তাঁরা সাফ জানিয়ে দিয়েছিল, অসমে এসআইআর নয়, বরং এসএসআর বা স্পেশাল সামারি রিভিশন হবে। এই মর্মে নিজেদের যুক্তিও পেশ করে কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভারতীয় নাগরিকত্ব আইনে অসম রাজ্যে জন্য আলাদা ধারা রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্বের যাচাইকরণ প্রায় শেষ পর্যায়ে। আর গোটা দেশে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু ২৪ জুন প্রকাশ হয়েছে। সেহেতু অসমে তা প্রযোজ্য নয়।