দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়েছেন আগেই, আচমকা বাদ পড়লেন তন্বী!
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক ঘিরে বিতর্ক থামছে না। এই ধারাবাহিকে নায়ক জীতু কমল আর নায়িকা দিতিপ্রিয়া রায়ের মধ্যে ঝামেলার কথা সকলেরই জানা। ধারাবাহিকটি শুরু হয়েছিল এই দুই মুখকে নিয়ে। তারপর নায়ক-নায়িকার সম্পর্কে তিক্ততার চোটে বিস্তর জলঘোলা হয়েছিল। এক সময়ে দিতিপ্রিয়া রায় জানিয়ে দেন, এই ধারাবাহিক করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। এরপর অপেক্ষাকৃত নতুন মুখ শিরিন পালকে নায়িকার চরিত্রে নিয়ে আসা হয়।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে বিতর্ক থামছে না। এই ধারাবাহিকে নায়ক জীতু কমল আর নায়িকা দিতিপ্রিয়া রায়ের মধ্যে ঝামেলার কথা সকলেরই জানা। ধারাবাহিকটি শুরু হয়েছিল এই দুই মুখকে নিয়ে। তারপর নায়ক-নায়িকার সম্পর্কে তিক্ততার চোটে বিস্তর জলঘোলা হয়েছিল। এক সময়ে দিতিপ্রিয়া রায় জানিয়ে দেন, এই ধারাবাহিক করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। এরপর অপেক্ষাকৃত নতুন মুখ শিরিন পালকে নায়িকার চরিত্রে নিয়ে আসা হয়।
শিরিন পাল আসার পর এই ধারাবাহিকের ফল যে বিশেষ ভালো হয়েছে, তা নয়। একটা সময়ে অনুরাগীরা আসা করেছিলেন, প্রথম পাঁচে জায়গা করে নেবে ধারাবাহিক। তবে এই মুহূর্তে প্রথম পাঁচে জায়গা হচ্ছে না ধারাবাহিকের। বেশ কয়েক বার স্লট হারাতে হয়েছে ধারাবাহিককে। লক্ষণীয় ধারাবাহিক শুরুর সময় থেকেই খলনায়িকার চরিত্রে দেখা যেত তন্বী লাহা রায়কে। তন্বী বাংলা ধারাবাহিকে নামী নাম।
কিন্তু আচমকাই তিনি বাদ পড়েছেন ধারাবাহিক থেকে। তন্বী সমাজ মাধ্যমে এই বিষয়ে একটা পোস্ট করেছেন। TV9 বাংলাকে তন্বী বললেন, ”আমি জানুয়ারি মাসে শেষ শুটিং করেছি। কাজ না করে থাকতে একদমই ভালো লাগছিল না। তবে আমার সঙ্গে চুক্তি আছে বলেই অপেক্ষা করছিলাম। তারপর আমি জানতে চাই বিষয়টা কী হয়েছে। গতকাল প্রযোজনা সংস্থার সঙ্গে মিটিং করে আমাকে জানানো হয়েছে, এই চরিত্রটাকে আর লাগবে না!”
দিতিপ্রিয়া এবং তন্বীর সম্পর্ক ভালো। ধারাবাহিকের প্রথম থেকে দু’ জনে ছিলেন। কী এমন হলো যে, মীরার চরিত্রটা আর থাকছে না? এর মধ্যে কোনও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? তন্বী বললেন, ”সেরকম কিছু আছে কিনা জানি না। তবে মীরার গল্প তো শেষ হয়নি। অনেকটা গল্প বাকি। মীরা ধারাবাহিকটার সব অংশেই জড়িয়ে ছিল! আমার খুব খারাপ লাগছে যে, মীরার গল্পটা শেষ করতে পারলাম না।”
