‘একটা লোভে পচে যাওয়া মানুষের থেকে…’, ক্ষোভ উগরে দিলেন ঊষসী
লাল শিবির ছাড়ছেন প্রতীক উর রহমান, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে মুখ খুললেন ঊষসী চক্রবর্তী। তিনি অভিনেত্রী, নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে। ঊষসী লিখলেন, ''আমি পার্টির সদস্য নই ! কিন্তু তবুও ঝকঝকে যুবনেতা যাকে এত দিন অ্যাসেট বলে জেনে এসেছি - শ্রদ্ধার আসনে বসিয়েছি ,ওর মতো , ওদের মতো লড়াকু হতে পারিনি বলে আত্মগ্লানিতে ভুগে নিজের মধ্যবিত্ত জীবনকে ঘেন্না করেছি বরাবর , তাঁকে হঠাত্ পচে যেতে দেখে ভিতরটা কেমন খালি হয়ে যাচ্ছে !''

লাল শিবির ছাড়ছেন প্রতীক উর রহমান, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে মুখ খুললেন ঊষসী চক্রবর্তী। তিনি অভিনেত্রী, নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে। ঊষসী লিখলেন, ”আমি পার্টির সদস্য নই ! কিন্তু তবুও ঝকঝকে যুবনেতা যাকে এত দিন অ্যাসেট বলে জেনে এসেছি – শ্রদ্ধার আসনে বসিয়েছি ,ওর মতো , ওদের মতো লড়াকু হতে পারিনি বলে আত্মগ্লানিতে ভুগে নিজের মধ্যবিত্ত জীবনকে ঘেন্না করেছি বরাবর , তাঁকে হঠাত্ পচে যেতে দেখে ভিতরটা কেমন খালি হয়ে যাচ্ছে !
যাই হোক, মোদ্দা কথা হলো এই যে পার্টি ছাড়তে হলে ছাড়ুন । নেতা মন্ত্রী হওয়ার অ্যাম্বিশন থাকাটা খারাপ কিছু না । বরং মেনস্ট্রিম এ সেটাই দস্তুর ! কিন্ত সেটাকে জাস্টিফাই করার জন্য নৈতিকতা নিয়ে লম্বা বক্তৃতার কি দরকার ??? একটা লোভে পচে যাওয়া মানুষের থেকে নৈতিকতার পাঠ নিতে চায় ব্রো ???
আজ পৃথা তা লিখেছেন, নিজের পচনকে জাস্টিফাই করার জন্য পার্টির প্রতি অভিমান থাকা সত্ত্বেও যারা নিরন্তর পার্টির সঙ্গে থেকে কাজ করে চলেছেন তাদেরকে ঢাল না করাই ভালো । আমারও সেটাই মনে হয় ।
তবে হ্যাঁ ! সব কিছুরই ভালো খারাপ আছে । ভালো দিকটা হলো এই যে এত দিন মিডিয়া মারফত জানতাম রাজ্যে দুটি দল । বি জে পি আর টি এম সি । আর তৃতীয় দল টি শূন্য পায় । তাই তারা এখন অপ্রাসঙ্গিক । কিন্তু হঠাৎ করে শুনছি শূন্য পাওয়া দলের যুব নেতৃত্বের সবাই বাকি দুটো চূড়ান্ত রেলিভেন্ট দল থেকে প্রতিদিন অফার পাচ্ছে । ব্রো , শূন্য পাওয়া দল থেকে এত নেতা ধার নিতে হছে কেন ? কুসুম কুসুম তোমার যুবনেতা নেই।”
