AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Thailand Tour: থাইল্যান্ড যাচ্ছেন? অন্য খরচের সঙ্গে লাগবে বাড়তি ৫৭ হাজার টাকা, কেন জানেন?

Thailand Travel Rules: সম্প্রতি, ভারতীয় পর্যটকদের জন্য ৬০ দিনের ভিসা ফ্রি নিয়ম প্রত্যাহার করেছে থাইল্যান্ডের সরকার। অর্থাৎ আগে ভিসা ছাড়াই (visa-free entry) থাইল্যান্ডে ঘোরার সুযোগ ছিল। তবে, এবার সেই সুবিধা আর থাকছে না। সেক্ষেত্রে, চালু করা হয়েছে ভিসা অন অ্যারাইভাল। সেক্ষেত্রে থাইল্যান্ড ট্যুরের আগে নথি ও ভ্রমণ সংক্রান্ত শর্ত পূরণ করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে দূতাবাস।

Thailand Tour: থাইল্যান্ড যাচ্ছেন? অন্য খরচের সঙ্গে লাগবে বাড়তি ৫৭ হাজার টাকা, কেন জানেন?
থাইল্যান্ডImage Credit: Tv9 Bangla
| Updated on: Jul 03, 2026 | 11:39 PM
Share

ব্যাংকক: শুধু পায়ের তলায় সরষে থাকলেই হবে না। মানতে হবে নিয়মও। ভ্রমণপ্রিয় বাঙালির ফরেইন ট্রিপের বাকেট লিস্টে উপরের দিকেই থাকে থাইল্যান্ড। এবার সেই থাইল্যান্ড ঘোরার জন্য মানতে হবে একগুচ্ছ নিয়ম। নির্দেশিকা জারি করে জানিয়েছে ব্য়াংকের ভারতীয় দূতাবাস।তাই থাইল্যান্ডে যাওয়ার আগে কোন কোন বিষয়ে নজরে রাখতে হবে, ভারতীয় নাগরিকদের জন্য কী কী নির্দেশিকা জারি করা হয়েছে, দেখে নেওয়া যাক

সম্প্রতি, ভারতীয় পর্যটকদের জন্য ৬০ দিনের ভিসা ফ্রি নিয়ম প্রত্যাহার করেছে থাইল্যান্ডের সরকার। অর্থাৎ আগে ভিসা ছাড়াই (visa-free entry) থাইল্যান্ডে ঘোরার সুযোগ ছিল। তবে, এবার সেই সুবিধা আর থাকছে না। সেক্ষেত্রে, চালু করা হয়েছে ভিসা অন অ্যারাইভাল। সেক্ষেত্রে থাইল্যান্ড ট্যুরের আগে নথি ও ভ্রমণ সংক্রান্ত শর্ত পূরণ করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছে দূতাবাস।

কী কী নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক?

  • থাইল্যান্ড পৌঁছনোর দিন থেকে শুরু করে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে।
  • বিমানে ফেরার কনফার্ম টিকিট
  • হোটেলের কনফার্ম বুকিং
  • সম্পূর্ণ ভ্রমণ সূচি
  • থাইল্যান্ডে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে থাইল্যান্ড ডিজিট্যাল অ্যারিইভাল কার্ড (TDAC) অনলাইনে পূরণ করতে হবে। আবেদন সম্পূর্ণ হলে একটি QR কোড তৈরি হবে, যা ইমিগ্রেশনের সময় দেখাতে হতে পারে।

ভিসা ও নগদ অর্থ সংক্রান্ত নিয়ম

দূতাবাস জানিয়েছে, ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা সংগ্রহ করতে হবে।

যাঁরা ভিসা অন অ্যারাইভাল (VOA) বা ভিসা ওয়েভার-এর আওতায় থাইল্যান্ডে যাচ্ছেন, তাঁদের প্রত্যেকের কাছে কমপক্ষে ২০ হাজার থাই ভাট (THB) যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭,৪৪৬ টাকা। ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনে পর্যাপ্ত অর্থের প্রমাণও চাইতে পারে।

চাকরির জন্য গেলে কী করবেন?

যাঁরা থাইল্যান্ডে চাকরির অফার পেয়েছেন, তাঁদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে ভারতীয় দূতাবাস।

চাকরির উদ্দেশ্যে ভিসা ওয়েভার বা ভিসা অন অ্যারাইভাল ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে যাত্রার আগেই সংশ্লিষ্ট ওয়ার্ক ভিসা বা উপযুক্ত ভিসা সংগ্রহ করতে হবে। পর্যটক ভিসায় যদি চাকরির উদ্দেশে থাইল্যান্ডে যান, তাহলে তা সেদেশের অভিবাসন আইন লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।

ট্রানজিট যাত্রীদের জন্য নির্দেশ

যাঁরা থাইল্যান্ড হয়ে অন্য দেশে যাবেন, তাঁদের চূড়ান্ত গন্তব্যের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি, অনওয়ার্ড টিকিট এবং সংশ্লিষ্ট দেশের ভিসা সঙ্গে রাখতে হবে।

ভারতীয় দূতাবাসের ১১ দফা নির্দেশিকা একনজরে

  • থাইল্যান্ড পৌঁছনোর দিন থেকে শুরু করে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে।
  • কনফার্মড রিটার্ন টিকিট সঙ্গে রাখুন।
  • হোটেল বুকিংয়ের প্রমাণ রাখুন।
  • সম্পূর্ণ ভ্রমণসূচি সঙ্গে রাখুন।
  • থাইল্যান্ডে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে TDAC ফর্ম পূরণ করুন।
  • ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা সংগ্রহ করুন।
  • ভিসা ওয়েভার বা VOA-তে গেলে অন্তত ২০ হাজার থাই ভাট রাখুন
  • ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার আগে সমস্ত নথি হাতের কাছে রাখুন।
  • একসঙ্গে অনেকে ভ্রমণ করলেও প্রত্যেকের কাছে নিজস্ব নথি থাকতে হবে।
  • চাকরির জন্য গেলে VOA ব্যবহার করবেন না।
  • ট্রানজিট যাত্রীদের চূড়ান্ত গন্তব্যের সমস্ত নথি ও ভিসা সঙ্গে রাখতে হবে।

ভারতীয় দূতাবাসের পরামর্শ, থাইল্যান্ডে রওনা হওয়ার আগে সব নথি ও প্রবেশ সংক্রান্ত নিয়ম ভালোভাবে যাচাই করে নিন। এতে ইমিগ্রেশনে কোনও সমস্যা হবে না এবং ভ্রমণও হবে নির্বিঘ্ন।

Follow Us