AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লোকাল, প্যাসেঞ্জারের পর এবার বাতিল শতাব্দী-রাজধানী-দুরন্তও

দেশজুড়ে বেলাগাম করোনা (COVID-19) সংক্রমণ। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজার মানুষ।

লোকাল, প্যাসেঞ্জারের পর এবার বাতিল শতাব্দী-রাজধানী-দুরন্তও
ফাইল চিত্র।
| Updated on: May 06, 2021 | 9:24 PM
Share

নয়া দিল্লি: দিল্লি থেকে ছাড়া ২৮ জোড়া ট্রেন (Train) বাতিল করল ভারতীয় রেল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী ৯ মে থেকে শতাব্দী, জন শতাব্দী, রাজধানী, দুরন্ত-সহ একাধিক বিশেষ ট্রেন বাতিল করা হল। পরবর্তী নির্দেশ না জারি হওয়া পর্যন্ত ট্রেনগুলি বাতিল থাকবে।

দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন হাজার মানুষ। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলেই দাবি স্বাস্থ্যমন্ত্রকের। করোনার বাড়বাড়ন্তের জন্য ইতিমধ্যেই বহু রুটে লোকাল ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। ট্রেনের চালক, গার্ডরা আক্রান্ত হচ্ছেনই। সঙ্গে যাত্রী সংখ্যাও কম। এরইমধ্যে ভারতীয় রেলওয়ে দিল্লি থেকে যে সমস্ত রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেস ছাড়ে সেগুলি ৯ মে থেকে বাতিল করল। এ ছাড়াও মোট ২৮ জোড়া ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। আগামী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত স্থগিত থাকবে এই ট্রেনগুলি।

আরও পড়ুন: সতর্ক বার্তা এল তৃতীয় ঢেউয়ের! আপনার অসাবধানতা বিপদ বাড়াবে আপনার শিশুর

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে আট জোড়া শতাব্দী এক্সপ্রেস, দু’ জোড়া রাজধানী এক্সপ্রেস, দু’ জোড়া দুরন্ত এক্সপ্রেস, এক জোড়া বন্দে ভারত এক্সপ্রেস। দিল্লি থেকে ছেড়ে এই শতাব্দী এক্সপ্রেস মূলত কালকা, হবিবগঞ্জ, অমৃতসর, চণ্ডীগড় যায়। অন্যদিকে রাজধানী পৌঁছয় চেন্নাই, বিলাসপুর। দুরন্তের গন্তব্য জম্মু তাওয়াই ও পুণে। আপাতত এই রুটের ট্রেনগুলিই বাতিল করল উত্তর রেল। ইতিমধ্যে পূর্ব রেলও ৭ মে থেকে ১৬টি বিশেষ ট্রেন বাতিল করেছে। এ তালিকায় হাওড়া, কলকাতা ও শিয়ালদহ থেকে ছাড়া একাধিক ট্রেন রয়েছে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!