AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! তদন্তের জন্য মহারাষ্ট্রর ডিজিপির দ্বারস্থ মহিলা কমিশন

হেমন্ত সোরেনের নামে ধর্ষণের অভিযোগে ২০১৩ সালে মামলা দায়ের করেছিলেন ওই মডেল। যা পরে নিজেই প্রত্যাহার করে নেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! তদন্তের জন্য মহারাষ্ট্রর ডিজিপির দ্বারস্থ মহিলা কমিশন
ফাইল চিত্র
| Updated on: Dec 17, 2020 | 10:48 PM
Share

নয়া দিল্লি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এবার মহারাষ্ট্রের ডিজিপিকে চিঠি লিখল জাতীয় মহিলা কমিশন (The National Commission for Women)। ২০১৩ সালে মুম্বইয়ের এক মডেলকে ধর্ষণের অভিযোগ উঠেছিল হেমন্তের নামে। জাতীয় মহিলা কমিশন জানিয়েছে, তাদের হাতে এসেছে একটি রিপোর্ট। যেখানে বলা হয়েছে কীভাবে ধর্ষণের পরে মেয়ে ও তাঁর পরিবারকে ভয় দেখিয়ে গিয়েছেন হেমন্ত সোরেন।

কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি চিঠি। যেখানে হেমন্ত সোরেনের বিরুদ্ধে সাত বছর আগে ধর্ষণ ও তারপর ক্রমাগত ভয় দেখিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ধর্ষিতা। জাতীয় মহিলা কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালে ওই মডেলকে ধর্ষণ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও সুরেশ নাগোর নামে এক ব্যক্তি। মহারাষ্ট্রর ডিজিপিকে চিঠি লিখে এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করার আবেদন জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।

আরও পড়ুন: দেশদ্রোহিতা মামলা দায়ের করা যাবে না কাফিলের বিরুদ্ধে! সুপ্রিম কোর্টে ধাক্বা খেল যোগী সরকার

চলতি বছরের জুলাই মাসেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই মামলায় হেমন্ত সোরেনের নাম জড়িয়ে থাকা লজ্জাজনক বলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। টুইটে নিশিকান্ত লিখেছিলেন, “মুম্বই পুলিসের উচিত পুনর্তদন্ত করা।” তখন পাল্টা টুইট করেছিলেন হেমন্ত সোরেনও।

টুইটে হেমন্ত লিখেছিলেন, “মাননীয় সাংসদ আমার নামে অভিযোগ করেছেন। আপনি ৪৮ ঘন্টার মধ্যে আইনি উত্তর পাবেন। মানুষকে ভুল পথে চালিত করা বন্ধ করুন।” প্রসঙ্গত, হেমন্ত সোরেনের নামে ধর্ষণের অভিযোগে ২০১৩ সালে মামলা দায়ের করেছিলেন ওই মডেল। যা পরে নিজেই প্রত্যাহার করে নেন।

Follow Us
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন