AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দোষারোপ নয়, কমিশনকে শক্ত হাতে ভোট পরিচালনা করতে বলাই হয়ত লক্ষ্য, মাদ্রাজ হাইকোর্ট নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ

গত ২৬ এপ্রিল তামিলনাড়ুর কোভিড সংক্রমণ নিয়ে একটি মামলার শুনানি ছিল মাদ্রাজ হাইকোর্টে। শুনানি চলাকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ভারতে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য এককভাবে দায়ী নির্বাচন কমিশন। আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলাও করা যায়।”

দোষারোপ নয়, কমিশনকে শক্ত হাতে ভোট পরিচালনা করতে বলাই হয়ত লক্ষ্য, মাদ্রাজ হাইকোর্ট নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণ
সুপ্রিম কোর্টের কাছে কড়া ভাষায় ধমক খেল উত্তরপ্রদেশ পুলিশ
| Updated on: May 07, 2021 | 12:12 AM
Share

নয়া দিল্লি: মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ-মামলা নিয়ে আবারও সুপ্রিম কোর্টের ‘শক্ত কথা’র মুখে পড়তে হল নির্বাচন কমিশনকে। দেশের সর্বোচ্চ আদালত কমিশনকে জানিয়ে দিয়েছে, বিচারপতির যে মৌখিক বক্তব্য ‘জুডিশিয়াল রেকর্ড’-এর অংশই নয়, তা রেকর্ড থেকে বাদ (Expung) দেওয়ারও কোনও প্রশ্ন নেই।

‘ভারতে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য এককভাবে দায়ী নির্বাচন কমিশন। আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলাও করা যায়’, দিনকয়েক আগেই এক মামলার শুনানি চলাকালীন এমন বিস্ফোরক পর্যবেক্ষণ করেছিলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। যা ‘অপমানজনক’ বলে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেয় কমিশন। বৃহস্পতিবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও এমআর শাহের ডিভিশন বেঞ্চে কমিশনের পিটিশনের শুনানি চলছিল।

আরও পড়ুন: এবার টিকাতেও ‘লাইট’ ভার্সন, স্পুটনিকের পর বাজারে স্পুটনিক লাইট! করোনা রুখতে এক ডোজ়ই ‘যথেষ্ট’

সেই সময় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির মৌখিক এই মন্তব্য আইনি রেকর্ডের বিষয় নয়। এটা তাঁর সাধারণ পর্যবেক্ষণ মাত্র। রায়ের সঙ্গে এই পর্যবেক্ষণের কোনও সম্পর্ক নেই। তবে হাইকোর্টের মন্তব্য করার সময় আরও সচেতন হওয়া উচিৎ সে কথাও বলেন সুপ্রিম কোর্টের বিচারপতি।

কমিশনকে স্পষ্ট জানানো হয়, তাদের দোষারোপ করার জন্য হাইকোর্ট কিছু বলেনি। বরং ভোট চলাকালীন আরও কঠোরভাবে কমিশন যাতে গোটা বিষয়টা সামাল দেয় হয়ত সেটা বলাই ছিল মূল লক্ষ্য। তা বোঝাতেই এই পর্যবেক্ষণ। মাদ্রাজ হাইকোর্টের করা মন্তব্য প্রসঙ্গে বিচারপতি বলেন, বিচারের সময় কথার ক্ষেত্রে সংযত থাকা দরকার। বিশেষ করে যে ক্ষেত্রে কথার ভুল ব্যাখ্যা হতে পারে, সেই ধরনের মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকা জরুরি বলে উল্লেখ করে শীর্ষ আদালত।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা