live now
West Bengal News Live: জ্ঞানেশ কুমার পৌঁছতেই দক্ষিণেশ্বরে কালো পতাকা হাতে বিক্ষোভ, নীরব দর্শক হয়ে রইল পুলিশ?
Breaking News in Bengali Live Updates: গত রবিবার কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দফায় দফায় বৈঠক করেছেন তিনি। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। অন্যদিকে, মেট্রো চ্যানেলে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা। সোমবার সেখানে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Image Credit: TV9 Bangla
LIVE NEWS & UPDATES
-
Fire: গোবরডাঙা স্টেশনে ভয়াবহ আগুন
- মঙ্গলবার সাতসকালে গোবরডাঙা স্টেশন লাগোয়া রেল বাজারে আগুন। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত পরপর কয়েকটি দোকান। সকালের দিকে দোকানপাট বন্ধ থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন দোকানের মালিকরা।
- পাঁচটা দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আরও সাতটির বেশি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
- ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। হাবরা এবং অশোকনগর থেকে দমকলের ইঞ্জিন গোবরডাঙার দিকে পাঠানো হয়েছে।
- ঘটনাস্থলে রয়েছে দমকল এবং গোবরডাঙা থানার পুলিশ। কীভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
-
Dakhineswar: দক্ষিণেশ্বরে জ্ঞানেশ কুমারের গাড়ির বিক্ষোভ, কালো পতাকা তৃণমূল সমর্থকদের
- যাওয়ার কথা ছিল শুধুমাত্র বেলুড় মঠে। পরে পরিকল্পনা পাল্টে দক্ষিণেশ্বরে যান তিনি। আর সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।
- বিমানবন্দর ও কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর। মন্দিরের সামনে কালো পতাকা হাতে বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদিন সকাল থেকে। কাছেই পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কীভাবে এত মানুষের জমায়েত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
- দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা এদিন বলতে থাকেন, ‘যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে হেনস্থা করছে, যেভাবে এত মানুষের মৃত্যু হয়েছে, তার প্রতিবাদেই আজ এই বিক্ষোভ।’ নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করেন ওই বিক্ষোভকারীরা। তবে আদতে তাঁরা তৃণমূলকর্মী ও সমর্থক বলে জানা যাচ্ছে।
-
-
Gyanesh Kumar: ‘হিংসা ছাড়া নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন’
- সকালে হোটেল থেকে বেরিয়ে সোজা বেলুড় মঠে যান জ্ঞানেশ কুমার। সেখানে প্রায় ৪০ মিনিটের বেশি সময় ছিলেন তিনি।
- সকাল সোয়া ৭টা নাগাদ নির্বাচন কমিশনার বেলুড় মঠে পৌঁছন। বেলুড় মঠ পরিদর্শনের পাশাপাশি তিনি বিভিন্ন মন্দিরে যান ও মহারাজদের সঙ্গে কথা বলেন। ৪৫ মিনিট বেলুড় মঠে থাকার পর তিনি বেরিয়ে যান।
- বেলুড় থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার বলেন, “ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর পূণ্যভূমি পশ্চিমবঙ্গ। কোনও হিংসা ছাড়াই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।”
কালীঘাটের পর দক্ষিণেশ্বর মন্দিরে জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে প্রথমে বেলুড় মঠে যান তিনি। পরে, সেখান থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির পরিদর্শন করেন। সেখানেই কালো পতাকা হাতে জড় হন তৃণমূল সমর্থকরা।
Published On - Mar 10,2026 8:31 AM
Follow Us
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
