AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC-Congress: আর জল্পনা নয়, রাহুল-অভিষেকের ৮৮ মিনিটের বৈঠকের পরই চূড়ান্ত হয়ে গেল সব

Rahul Gandhi-Abhishek Banerjee Meeting: মমতা বন্দ্যোপাধ্য়ায় ও সোনিয়া গান্ধীর বৈঠক হয়েছে আগেই। সেই বৈঠক থেকেই তৈরি হয় জল্পনা। বাংলার ভোটে পরাজয় আর বিক্ষুব্ধদের নতুন ব্লক তৈরি হওয়ার পর এবার রাজ্যে নতুন সমীকরণ!

TMC-Congress: আর জল্পনা নয়, রাহুল-অভিষেকের ৮৮ মিনিটের বৈঠকের পরই চূড়ান্ত হয়ে গেল সব
রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকImage Credit: X @AITC
| Edited By: | Updated on: Jun 10, 2026 | 9:41 PM
Share

নয়া দিল্লি: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপর থেকেই দফায় দফায় কংগ্রেস (Congress) নেতৃত্বের সঙ্গে বৈঠক চলছে তৃণমূল (TMC) নেতৃত্বের। মঙ্গলবার সোনিয়া গান্ধীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর আজ, বুধবার বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী। সূত্রের খবর, এই পরপর বৈঠকেই চূড়ান্ত হয়ে গেল জোট।

কী সিদ্ধান্ত নিল শীর্ষ নেতৃত্ব

জানা যাচ্ছে, এবার বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট নিশ্চিত। বিগত কয়েকটি নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, তিনি একাই লড়তে চান। একাই লড়েছেন। এমনকী দিল্লিতেও কংগ্রেসের ডাকা বৈঠকে মমতার উপস্থিতি খুব একটা চোখে পড়ত না। তবে সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠকেই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু বাংলাতেই নয়, জাতীয় রাজনীতিতেও কংগ্রেসের সঙ্গে চলবে তৃণমূল।

ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে এসেছেন। তারপর আজ, বুধবার রাজনৈতিক বোঝাপড়ার রূপরেখা কী হবে, তা চূড়ান্ত করতে ৮৮ মিনিট বৈঠক করেন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর সূত্রের খবর, ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্বকে মেনে নিচ্ছে তৃণমূল। সেই সঙ্গে বাংলায় তৈরি হচ্ছে কংগ্রেস-তৃণমূল জোট। তৃণমূলের তরফ থেকে এক্স মাধ্যমে যে পোস্ট করা হয়েছে, তাতেও জোটের ইঙ্গিত রয়েছে।

তবে এখনই আসনভিত্তিক সমঝোতার আলোচনার দিকে এগোবে না কোনও পক্ষ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ৪১ শতাংশ ভোটের বাস্তবতাকে মাথায় রেখেই পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, কংগ্রেসের সঙ্গে তৃণমূল মিশে যাচ্ছে, এমন একটি জল্পনা তৈরি হয়েছিল। পরবর্তীতে দুই পক্ষই এই বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!