AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Derailment: বড় দুর্ঘটনার মুখে মহানন্দা এক্সপ্রেস, লাইনচ্যুত দুটি কামরা

Mahananda Express: পিটিআই সূত্রে জানা গিয়েছে, আজ ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সাসারাম লাইনে বিহারের আরা জংশন থেকে যখন ট্রেনটি বেরোচ্ছিল, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।

Train Derailment: বড় দুর্ঘটনার মুখে মহানন্দা এক্সপ্রেস, লাইনচ্যুত দুটি কামরা
দুর্ঘটনাস্থলে রেল আধিকারিকরা।Image Credit: PTI
| Updated on: Sep 06, 2026 | 1:56 PM
Share

পটনা: রেলে বড় বিপত্তি। লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস। বিহারের আরা জংশনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। দুর্ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর জেরে রেল চলাচলও ব্যাহত হয়েছে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, আজ ভোর চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সাসারাম লাইনে বিহারের আরা জংশন থেকে যখন ট্রেনটি বেরোচ্ছিল, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। কম গতিতে চলছিল ট্রেনটি, আচমকাই লাইনচ্যুত হয়ে যায় দুটি কামরা। ট্র্যাক থেকে চাকা নেমে যায়। প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে সাতটা নাগাদ আরা জংশন থেকে রওনা দেয় মহানন্দা এক্সপ্রেস।

পূর্ব-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র বলেন, “আজ ভোরবেলায় এই ঘটনাটি ঘটেছে। বিহারের আরা স্টেশন থেকে বের হচ্ছিল, সেই সময় দুটি কামরা লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায়, কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।”

ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল চলাচল আংশিকভাবে ব্যাহত হয়। আপ লাইনে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ ছিল, যদিও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।  প্রাথমিক তদন্তে অনুমান, ট্রেনের চালক হয়তো লাল সিগন্যাল ভেঙেছিলেন, সঠিক লাইন না থাকায়, লাইনচ্যুত হয় ট্রেন।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা