AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনাকালে রাজ্যে চিকিৎসকের ঘাটতি, ১৬৮ চিকিৎসককে নিয়োগ করবে ত্রিপুরা সরকার

রতনলাল নাথ জানান, গত বছর থেকেই চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তবে অনেক চিকিৎসকই করোনা সংক্রমণের ভয়ে ইস্তফা দেন। আপাতত ৩০৫ জন চিকিৎসক চুক্তির ভিত্তিতে কাজ করতে রাজি হয়েছেন।

করোনাকালে রাজ্যে চিকিৎসকের ঘাটতি, ১৬৮ চিকিৎসককে নিয়োগ করবে ত্রিপুরা সরকার
ফাইল চিত্র। ছবি:PTI
| Updated on: May 09, 2021 | 2:56 PM
Share

আগরতলা: রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১৬৪ জন চিকিৎসককে নিয়োগ করার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার।

শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, আগামী এক মাসের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। এই বিষয়ে আইনমন্ত্রী রতনলাল নাথ বললেন,”যেসমস্ত চিকিৎসকরা স্বাস্থ্য দফতরের সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করছিলেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত ১০ পয়েন্ট দেওয়া হবে।”

তিনি জানান, গত বছর থেকেই চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তবে অনেক চিকিৎসকই করোনা সংক্রমণের ভয়ে ইস্তফা দেন। আপাতত ৩০৫ জন চিকিৎসক চুক্তির ভিত্তিতে কাজ করতে রাজি হয়েছেন।

করোনা পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে রতনলাল নাথ বলেন, “শুক্রবার ক্যাবিনেট বৈঠকে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। সরকারের মনে হয়েছে যে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক প্রয়োজন। সেই কারণেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আরও ১৬৪ জন চিকিৎসক নিয়োগের সিধান্ত নেওয়া হয়েছে।”

তিনি জানান, রাজ্যের সাবাস্থ্য দফতরে বর্তমানে এমবিবিএস স্তরে ১১৮টি শূন্য পদ রয়েছে, দাতব্যে ২৭টি ও হোমিওপ্যাথিতে তিনটি শূন্য পদ রয়েছে। বর্তমানে ৯৯৭ জন এমবিবিএস চিকিৎসক, ১৮জন হোমিওপ্যাথি, ৪২জন আয়ুর্বেদিক চিকিৎসক ও ৫৩ জন দাতব্য চিকিৎসক রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে কাজ করছেন।

আরও পড়ুন: সর্বানন্দ নয়, অসমের নয়া মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা