AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেমডেসিভির বোঝাই বিমানে গোলযোগ, গোয়ালিয়র বিমানবন্দরে ক্রাশ-ল্যান্ড করে কোনওমতে বাঁচলেন পাইলটরা

বিমান দুর্ঘটনায় বিমানের দুই চালক ও ক্যাপ্টেন গুরতর আঘাতপ্রাপ্ত হন। তবে করোনা চিকিৎসার জন্য যে রেমডেসিভির আনা হচ্ছিল, তা সম্পূর্ণ অক্ষতই রয়েছে বলে জানা গিয়েছে।

রেমডেসিভির বোঝাই বিমানে গোলযোগ, গোয়ালিয়র বিমানবন্দরে ক্রাশ-ল্যান্ড করে কোনওমতে বাঁচলেন পাইলটরা
প্রতীকী চিত্র।
| Updated on: May 07, 2021 | 7:36 AM
Share

ভোপাল: করোনার প্রাণদায়ী ওষুধ রেমডেসিভির নিয়ে আসছিল একটি ছোট বিমান। কিন্তু গোয়ালিয়র বিমানবন্দরে নামতে গিয়েই বাধল বিপদ। রীতিমতো ভেঙে পড়ল সেই বিমান। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই পাইলট ও বিমানের ক্যাপ্টেন। যদিও আমদানি করা রেমডিসিভিরের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

সূত্র অনুযায়ী, মধ্য প্রদেশ উড়ান মন্ত্রকের সাত আসন বিশিষ্ট একটি টার্বোপ্রপ বিমান বৃহস্পতিবার রেমডিসিভির নিয়ে গোয়ালিয়রে আসছিল। রানওয়েতে নামতেই অত্যাধিক গতির জন্য দুর্ঘটনা ঘটে। বেসামাল হয়ে পড়লেও পাইলটদের তৎপরতায় আরও বড় কোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানা গিয়েছে।

দুর্ঘটনায় বিমানের দুই চালক ও ক্যাপ্টেন গুরতর আঘাতপ্রাপ্ত হন। বিমান থেকে তাঁদের কোনওমতে নামিয়েই দ্রুত বায়ু সেনার মহারাজপুর এয়ার ফোর্স স্টেশনে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

গোয়ালিরের এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক জানান, বিমান দুর্ঘটনা ঘটলেও করোনা চিকিৎসার জন্য যে রেমডেসিভির আনা হচ্ছিল, তা সম্পূর্ণ অক্ষতই রয়েছে।

অন্যদিকে একইদিনে নাগপুর থেকে হায়দরাবাদগামী একটি বিমানেরও চাকা খুলে যাওয়ায় মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। দুর্ঘটনা এড়াতে ফোম দিয়ে ঢেকে ফেলা হয় রানওয়ে। বিমানটিতে দু’জন পাইলট, একজন রোগী, তাঁর পরিবারের এক সদস্য ও আরেক চিকিৎসক ছিলেন। সবাইকে অক্ষত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টাই জ্বলছে চিতা, সময় নেই খাওয়ার, শ্মশানেই কাটছে রাত-মর্মস্পর্শী কাহিনী দিল্লির শ্মশানকর্মীদের

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা