
সস্ত্রীক দুর্গা আরাধনা করলেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস।

দুর্গা আরাধনায় তাঁর সঙ্গে ছিলেন টিভি৯ নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মাও।

টিভি৯ নেটওয়ার্কের ফেস্টিভাল অব ইন্ডিয়া এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। ৯ অক্টোবর উৎসবের সূচনা করেন টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস।

বুধবার উৎসবের সূচনা করে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, কলকাতার দুর্গাপুজোর আমেজ দিল্লিতে যাতে পাওয়া যায়, সেই ভাবনা থেকেই ফেস্টিভাল অব ইন্ডিয়া শুরু করেছে টিভি৯।

গতবছরের মতো এবারও দর্শনার্থীরা ভিড় করছেন মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। এবার দেশ-বিদেশের ২৫০-র বেশি স্টল রয়েছে। রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের খাবার।