TV9 Opinion Poll: বিজেপি একাই পেতে পারে ৩৩৩, এনডিএ-র হতে পারে ৩৭৬, ইঙ্গিত TV9-এর জনমত সমীক্ষায়

Opinion Poll: টিভি৯, পোলস্ট্রাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষায় ইঙ্গিত বিজেপি পেতে পারে ৩৩৩টি আসন। কংগ্রেস পেতে পারে ৪৮টি আসন। তৃণমূল পেতে পারে ১৬টি এবং আম আদমি পার্টি পেতে পারে ১১টি আসন। এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, ওপিনিয়ন পোল কোনও চূড়ান্ত ফলাফল নয়। জনমতের একটি আভাস পাওয়ার চেষ্টা করা হয় এই ওপিনিয়ন পোলগুলির মাধ্যমে।

TV9 Opinion Poll: বিজেপি একাই পেতে পারে ৩৩৩, এনডিএ-র হতে পারে ৩৭৬, ইঙ্গিত TV9-এর জনমত সমীক্ষায়
জনমত সমীক্ষাImage Credit source: TV9 Network

| Edited By: Soumya Saha

Mar 16, 2024 | 8:11 PM

নয়া দিল্লি: দেশের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২৭২টি আসন। আর সেই মহারণের জন্য জোরকদমে আসরে নেমে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবং অন্যদিকে বিরোধীদের ইন্ডিয়া জোট। গত দুই টার্মে ব্য়াপক সাফল্যের পর এবার আরও একবার সরকার গড়তে মরিয়া বিজেপি শিবির। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্ব বিরোধী জোটও চাইছে বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে। এমন অবস্থায় কার দিকে পাল্লা ভারী? টিভি৯, পোলস্ট্রাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষায় ইঙ্গিত বিজেপি পেতে পারে ৩৩৩টি আসন। কংগ্রেস পেতে পারে ৪৮টি আসন। তৃণমূল পেতে পারে ১৬টি এবং আম আদমি পার্টি পেতে পারে ১১টি আসন। এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন, ওপিনিয়ন পোল কোনও চূড়ান্ত ফলাফল নয়। জনমতের একটি আভাস পাওয়ার চেষ্টা করা হয় এই ওপিনিয়ন পোলগুলির মাধ্যমে। অতীতে যেমন কখনও কখনও জনমত সমীক্ষা হুবহু মিলে যেতে দেখা গিয়েছে, আবার অনেক সময় জনমত সমীক্ষা ভুলও প্রমাণিত হয়েছে।

টিভি নাইনের জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, শুধু বিজেপি একাই পেতে পারে ৩৩৩টি আসন। আর এনডিএ জোট পেতে পারে মোট ৩৭৬টি আসন। এর মধ্যে জেডিইউ পেতে পারে ১৫টি, টিডিপি পেতে পারে ৭টি আসন, অজিত পাওয়ার ও শিন্ডে গোষ্ঠী পেতে পারে ১১টি আসন। এলজেপি পেতে পারে পাঁচটি আসন। আরএলডি পেতে পারে ২টি আসন।

অন্যদিকে বিরোধীদের ইন্ডিয়া জোট মোট পেতে পারে ১৩৩টি আসন। এর মধ্যে কংগ্রেস পেতে পারে ৪৮টি আসন। ডিএমকে পেতে পারে ২৩টি আসন। সপা পেতে পারে ৬টি আসন, সিপিএম পেতে পারে ২টি আসন, সিপিআই পেতে পারে ২টি আসন। টিভি নাইন, পোলস্ট্রাট ও পিপলস ইনসাইটের জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। যদিও অতীতে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে জনমত সমীক্ষা ভুল প্রমাণিত হতে। শেষ পর্যন্ত কার মুখে হাসি ফোটে, তা জানার জন্য অপেক্ষা করতেই হবে ৪ জুন গণনা পর্যন্ত।

Follow Us