AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: তৃতীয় টার্মের পথ চলার শুরুতেই নতুন লুকে সেজে উঠল প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল!

Narendra Modi: প্রধানমন্ত্রী মোদীর এক্স হ্যান্ডেলের প্রোফাইল ছবিতে রয়েছে তৃতীয় টার্মে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর দফতরে প্রথম দিনের ছবি। আর কভার ইমেজে আলোকিত করছে তাঁর তৃতীয় টার্মের শপথগ্রহণ পর্বের অনুষ্ঠানের ছবি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ গোটা মন্ত্রিসভার ছবি রয়েছে কভার ইমেজে।

Narendra Modi: তৃতীয় টার্মের পথ চলার শুরুতেই নতুন লুকে সেজে উঠল প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল!
নরেন্দ্র মোদীImage Credit: Twitter
| Updated on: Jun 11, 2024 | 9:47 PM
Share

নয়া দিল্লি: ভোট মিটেছে। ফের একবার সংখ্যাগরিষ্ঠ জনাদেশ পেয়েছে এনডিএ জোট। ফের একবার দেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর উপর। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় টার্মের শুরুতেই এবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন প্রোফাইল ছবি সেট করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রীর দফতর, এক্স হ্যান্ডেলে উভয় অ্যাকাউন্টেই ঝলমল করছে নতুন ছবি। এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টে নতুন কভার ছবিও সেট করা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর এক্স হ্যান্ডেলের প্রোফাইল ছবিতে রয়েছে তৃতীয় টার্মে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর দফতরে প্রথম দিনের ছবি। আর কভার ইমেজে আলোকিত করছে তাঁর তৃতীয় টার্মের শপথগ্রহণ পর্বের অনুষ্ঠানের ছবি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ গোটা মন্ত্রিসভার ছবি রয়েছে কভার ইমেজে। প্রধানমন্ত্রী মোদী যে তাঁর গোটা মন্ত্রিসভাকে কতটা গুরুত্ব দিয়ে দেখেন, সেই ছবিই স্পষ্ট তাঁর এক্স হ্যান্ডেলের কভার ইমেজে।

আর প্রধানমন্ত্রীর দফতরের যে এক্স হ্যান্ডেল রয়েছে, সেখানেও নতুন প্রোফাইল ছবি সেট করা হয়েছে। নতুন কভার ইমেজও এসেছে। দেশের সংবিধানে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন প্রধানমন্ত্রী মোদী, সেই ছবিটি আলোকিত হয়ে আছে প্রধানমন্ত্রীর দফতরের এক্স হ্যান্ডেলে। দেশের সংবিধানের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আস্থা, সংবিধান-রক্ষায় তাঁর যে অঙ্গীকার, সে কথা কারও অজানা নয়। ব্যাক টু ব্যাক তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন তিনি। আর তৃতীয় টার্মের পথ চলার শুরুতেই দেশের সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Follow Us
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা
রেশন দুর্নীতি মামলায় হাবরায় দুই চাল ব্যবসায়ীর বাড়িতে ED হানা