Bangla NewsIndia Union Budget 2026 27 session live updates in parliament today budget announcements nirmala sitharaman speech latest news in Bengali
live now
Budget 2026 Live UPDATES: মেডিক্যাল ট্যুরিজম হাব, কেয়ার গিভার- স্বাস্থ্যক্ষেত্রে কী কী বড় ঘোষণা
Budget Session 2026 Parliament LIVE Speech Updates in Bengali: বাজেট পেশের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশেষজ্ঞ—সবার মনেই রয়েছে একাধিক প্রত্যাশা। জনমোহিনী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমজনতা। বিগত কয়েক মাসে রেকর্ড মাত্রায় বেড়েছে সোনা-রুপোর দাম। বাজার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এবারের বাজেটে শুল্ক কমিয়ে সোনা ও রুপোর দাম কমানোর ঘোষণা করা হতে পারে।
ঘোষণা কোন কোন ক্ষেত্রে? Image Credit source: TV 9 Bangla GFX
BUDGET 2026: মেডিক্যাল ট্যুরিজম হাব, কেয়ার গিভার- স্বাস্থ্যক্ষেত্রে কী কী বড় ঘোষণা
স্বাস্থ্যকর্মীদের জন্য যে সব প্রতিষ্ঠান আছে, সেগুলিতে আরও জোর দেওয়া হবে। রেডিওলজি, অ্যানাস্থেশিয়া, অপ্টোমেট্রে, ওটি টেকনোলজিতে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোয় নজর সরকারের।
মাল্টিস্কিল কেয়ার গিভার তৈরির প্রস্তাব অর্থমন্ত্রীর। ওয়েলনেস, যোগার ক্ষেত্রে জোর। দেড় লক্ষ দক্ষ কেয়ার গিভার তৈরি হবে।
মেডিক্যাল ট্যুরিজম সার্ভিস নিয়ে বড় প্রস্তাব। তৈরি হবে স্কিম। পিপিপি মডেলে পাঁচটি মেডিক্যাল হাব তৈরি হবে। হেল্থকেয়ার কমপ্লেক্স হিসেবে তৈরি হবে এই হাবগুলি। চিকিৎসার পাশাপাশি পড়াশোনা ও গবেষণারও সুযোগ থাকবে সেখানে।
আয়ুষ সেন্টার, পোস্ট কেয়ার, ডায়গানোস্টিক সেন্টার তৈরির প্রস্তাব। সেই হাবগুলিতে কাজ পাবেন চিকিৎসক থেকে বহু স্বাস্থ্যকর্মী।
কোভিডের পর বিশ্বে পরিচিতি পাচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদিক প্রোডাক্ট রফতানি করলে উপকৃত হবেন কৃষকরা। দেশে তিনটি জাতীয় মানের আয়ুর্বেদিক ইন্সটিটিউট তৈরির প্রস্তাব।
আয়ুষ ফার্মাসি ও ড্রাগ টেস্টিং ল্যাবগুলিকে আপগ্রেড করা হবে।
সাবসিডি স্কিমের প্রস্তাব ভেটেনারি ও প্যারা ভেটেনারি কলেজ, ভেটেনারি হাসপাতাল, ল্যাবরেটরির জন্য।
01 Feb 2026 11:51 AM (IST)
BUDGET 2026: ব্যাঙ্কিং থেকে বিনিয়োগে জোর মোদী সরকারের
ব্যাঙ্কিং সেক্টর- বিকশিত ভারতের লক্ষ্যে ব্যাঙ্কিং সেক্টরের জন্য উচ্চপর্যায়ের কমিটি তৈরির প্রস্তাব। এই সেক্টরের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করবে ওই কমিটি। জোর দেওয়া হচ্ছে আর্থিক সুরক্ষা ও ক্রেতাদের পরিষেবায়।
বিনিয়োগ- দেশের বাইরে বসবাসকারী ভারতীয়রা ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে ভারতীয় লিস্টেড সংস্থায় বিনিয়োগ করতে পারবেন।
এআই-এর ব্যবহার বাড়ানো হবে। কৃষি থেকে সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে।
01 Feb 2026 11:36 AM (IST)
BUDGET 2026: ডানকুনি থেকে সুরাট ‘ডেডিকেটেড ফ্রেট করিডর’ তৈরির প্রস্তাব
দেশে এআই-এর ব্যবহার বাড়ানো হবে।
ডানকুনি থেকে সুরাটের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির প্রস্তাব।
ওড়িশা থেকে তালচের, কলিঙ্গনগর থেকে পারাদ্বীপ পর্যন্ত জলপথে বাণিজ্যে জোর। এই সব জলপথে কাজের জন্য কর্মী সংখ্যা বাড়াতে ট্রেনিং সেন্টার তৈরি করা হবে।
রেল-রোড থেকে জলপথে বাণিজ্যের উপর জোর দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী।
টিয়ার ২, টিয়ার ৩ ও মন্দির শহরে উন্নয়নের বার্তা বাজেটে।
01 Feb 2026 11:24 AM (IST)
BUDGET 2026: খাদি থেকে সিল্ক, বস্ত্রশিল্পের জন্য বিশেষ বরাদ্দ
নির্মাণ সামগ্রীর জন্য স্কিম আনার প্রস্তাব। এর মধ্যে থাকবে বহুতল তৈরির সামগ্রী থেকে মেট্রোর টানেল তৈরির মেশিন।
কন্টেনার তৈরির জন্য স্কিম আনার প্রস্তাব, পাঁচ বছরের জন্য বরাদ্দ ১০ হাজার কোটি।
সিল্ক, উল ও জুটের জন্য ন্যাশনাল ফাইবার স্কিম আনার প্রস্তাব। ন্যাশনাল হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফ্ট প্রোগ্রামে পোশাক শিল্পীদের সাহায্যের প্রস্তাব।
মেগা টেক্সটাইল পাথ তৈরি হবে। টেকনিক্যাস টেক্সটাইলে জোর। খাদি ও হ্যান্ডলুমের জন্য গান্ধীজির নামাঙ্কিত স্কিম। বস্ত্রশিল্পে দেশীয় উৎপাদনে নজর বাজেটে।
খেলাধুলার সামগ্রীর হাব তৈরি করতে উদ্যোগী কেন্দ্র। গবেষণা ও বাণিজ্যে জোর।
Budget 2026: ভোটমুখী বাংলার জন্য কী থাকছেন অর্থমন্ত্রীর ঝুলিতে?
সামনেই বাংলায় ভোট। বারবার রাজ্য থেকে ঘুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সকলের একটাই কথা, এবার শুধু সময়ের অপেক্ষা, বাংলায় বিজেপির সরকার হবেই। এবার বাজেট আবহে কী বাংলার জন্য বড় কোনও চমক থাকছে? ঘোষণা হতে পারে নতুন কোন কোন প্রকল্পের?
Union Budget 2026: কোন কোন ক্ষেত্রে সংস্কারের ইঙ্গিত?
এবারের বাজেটে সর্বস্তরেই সংস্কারের গতি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় বৃদ্ধি এবং প্রতিরক্ষায় ‘মেক ইন ইন্ডিয়া’ বা স্বদেশি উৎপাদনে আরও জোর দেওয়া হতে পারে।
রিয়েল এস্টেট সেক্টর সুদের হারে স্বস্তি, কর ছাড়ের নতুন ঘোষণার আশা রয়েছে। নতুন প্রকল্পের হাত ধরে কর্মসংস্থান ও চাহিদা, উভয়ই বাড়বে বলে মনে করা হচ্ছে।
01 Feb 2026 06:59 AM (IST)
Budget Announcement: প্রত্যাশা কোন কোন জায়গায়?
বাজেট পেশের আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বাজার বিশেষজ্ঞ—সবার মনেই রয়েছে একাধিক প্রত্যাশা। জনমোহিনী ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন আমজনতা।
বিগত কয়েক মাসে রেকর্ড মাত্রায় বেড়েছে সোনা-রুপোর দাম। বাজার বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এবারের বাজেটে শুল্ক কমিয়ে সোনা ও রুপোর দাম কমানোর ঘোষণা করা হতে পারে।
নতুন কর কাঠামো বা ‘নিউ ট্যাক্স রিজিমে’ স্ট্যানডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অর্থের পরিমাণ বৃদ্ধি এবং নতুন অমৃত ভারত ও বন্দে ভারত ট্রেনের ঘোষণা আসার সম্ভাবনা প্রবল।
নয়া দিল্লি: আজ গোটা দেশের নজর সংসদ ভবনের দিকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিনই তাঁর নবম বাজেট পেশ করতে চলেছেন। এবারের বাজেটে শুল্ক সংস্কারের ওপর বিশেষ নজর থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভাষণে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, এই বাজেট মূলত ‘সংস্কারমুখী’ বা রিফর্ম ওরিয়েন্টেড হতে চলেছে। সামনেই একাধিক রাজ্যে ভোট। ভোট রয়েছে পশ্চিমবঙ্গের তো হেভিওয়েট রাজ্যে। তাই বাজেটে নতুন কী কী ঘোষণা হয় সেদিকে নজর থাকছে নাগরিক মহল থেকে রাজনৈতিক মহলের।