AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajnath Singh: ‘কিছু সময়ের মধ্যেই যোগ্য জবাব’, হুঙ্কার রাজনাথ সিংয়ের, কী হবে?

J&K Terror Attack: এ দিন বায়ুসেনার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ পহেলগাঁওয়ে জঙ্গিহানার নিন্দা করে বলেন যে সরকার শুধুমাত্র হামলাকারীদেরই নয়, এই হামলার পিছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, তাদেরও যোগ্য জবাব দেওয়া হবে।

Rajnath Singh: 'কিছু সময়ের মধ্যেই যোগ্য জবাব', হুঙ্কার রাজনাথ সিংয়ের, কী হবে?
রাজনাথ সিং।Image Credit: X
| Updated on: Apr 23, 2025 | 4:45 PM
Share

নয়া দিল্লি: পহেলগাঁওয়ের জঙ্গিহানার কড়া নিন্দা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ভারত এমন জবাব দেবে, যা গোটা বিশ্ব দেখবে।

এ দিন বায়ুসেনার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ পহেলগাঁওয়ে জঙ্গিহানার নিন্দা করে বলেন যে সরকার শুধুমাত্র হামলাকারীদেরই নয়, এই হামলার পিছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, তাদেরও যোগ্য জবাব দেওয়া হবে। ভারত এমন জবাব দেবে, যা গোটা বিশ্ব দেখবে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “গতকাল পহেলগাঁওতে নির্দিষ্ট একটি ধর্মকে নিশানা করে জঙ্গিরা কাপুরুষোচিত কাজ করেছে, যেখানে বহু নিরাপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন…আমি দেশবাসীদের আশ্বাস দিয়ে বলতে চাই যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। আমরা শুধুমাত্র এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদেরই নয়, এর পিছনের ষড়যন্ত্রকারীদের কাছেও পৌছব। হামলায় অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট ও জোরাল উত্তর পাবে। আমি দেশকে আশ্বাস দিচ্ছি।”

দেশের তিন বাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে আজই দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কাশ্মীরের জঙ্গিহানা নিয়ে চলে দীর্ঘ বৈঠক-আলোচনা। এরপরই তিনি মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, “আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট। সন্ত্রাসবাদ নিয়ে জিরো-টলারেন্স নীতি ভারতের। আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ করব।”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা