Om Birla: স্পিকার ওম বিড়লার ঘরে ঢুকে গালিগালাজ কংগ্রেসের ২০-২৫ জন সাংসদের! মারাত্মক অভিযোগ রিজিজুর

Parliament: কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ এনেছেন, কংগ্রেস লোকসভার স্পিকারকে গালিগালাজ করেছে। ২০ থেকে ২৫ জন সাংসদ মিলে স্পিকারের ঘরে ঢুকে তাঁকে গালিগালাজ করেছে। সংসদে উসকানি দিচ্ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে।

Om Birla: স্পিকার ওম বিড়লার ঘরে ঢুকে গালিগালাজ কংগ্রেসের ২০-২৫ জন সাংসদের! মারাত্মক অভিযোগ রিজিজুর
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Feb 11, 2026 | 1:29 PM

নয়া দিল্লি: বাজেট অধিবেশনে লোকসভার স্পিকারকে কেন্দ্র করে আরও তীব্র হল শাসক-বিরোধী সংঘাত। কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া জোট অনাস্থা প্রস্তাব আনতে চায় লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এবার আরও মারাত্মক অভিযোগ। লোকসভার স্পিকার ওম বিড়লাকে গালিগালাজের অভিযোগ।

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ এনেছেন, কংগ্রেস লোকসভার স্পিকারকে গালিগালাজ করেছে। ২০ থেকে ২৫ জন সাংসদ মিলে স্পিকারের ঘরে ঢুকে তাঁকে গালিগালাজ করেছে। সংসদে উসকানি দিচ্ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে।

কিরণ রিজিজু কংগ্রেস সাংসদদের আচরণের তীব্র সমালোচনা করেন এবং বলেন যে স্পিকার নরম মনের মানুষ বলে তিনি কোনও পদক্ষেপ করেননি। তিনি এ দিন সংসদে বলেন, “২০-২৫ জন কংগ্রেসের সাংসদ মিলে স্পিকারের ঘরে ঢোকেন, আমিও ওখানে তখন ছিলাম। তাঁরা যা গালিগালাজ করেছেন, তা বর্ণনা করার মতো নয়। স্পিকার নরম মনের মানুষ,  নাহলে আরও কঠোর পদক্ষেপ করতে পারতেন। এটা কোনও পদ্ধতি হল?”

তিনি আরও বলেন, “কংগ্রেস সাংসদরা যখন স্পিকারের ঘরে ঢুকে গালিগালাজ করছিলেন, তখন মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়ঙ্কা গান্ধীর মতো সিনিয়র নেতারাও ছিলেন। তারাও উসকানি দিচ্ছিলেন। আমাদের সাংসদরা খারাপ ব্যবহার করলে, আমাদের নেতারা তো বারণ করবেন যে এইরকম আচরণ করো না। উল্টে ওঁরা উসকানি দিচ্ছিলেন যে আরও ঝগড়া করো।”

Follow Us