AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI raids: ‘চাপ সৃষ্টি করত সহকর্মীরা’, CBI তল্লাশির পরই ‘মুখ খুলে’ চরম পদক্ষেপ

post office official commits suicide: তল্লাশির পর বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথি বাজেয়াপ্তও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ভোর ৪টে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় টিপি সিংকে। জিজ্ঞাসাবাদের পর আলিগড়ে নিজের বাড়িতে আসেন টিপি সিং। সেখানেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

CBI raids: 'চাপ সৃষ্টি করত সহকর্মীরা', CBI তল্লাশির পরই 'মুখ খুলে' চরম পদক্ষেপ
প্রতীকী ছবি
| Updated on: Aug 21, 2024 | 3:44 PM
Share

বুলন্দশহর: আর্থিক তছরুপের অভিযোগে তল্লাশি চালিয়েছে সিবিআই। তাঁকে কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদও করেছে। তারপরই চরম পদক্ষেপ করলেন এক পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট। তাঁর মৃত্যুর জন্য দায়ী করলেন সহকর্মীদের। আত্মহত্যার আগে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘সুইসাইড চিঠি’ পাঠান টিপি সিং নামে ওই সুপারিন্টেন্ডেন্ট। সহকর্মীরা তাঁর উপর চাপ সৃষ্টি করতেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বুলন্দশহরে।

বুলন্দশহরের ওই পোস্ট অফিসে ২০২১ সালে সুপারিন্টেন্ডেন্টের দায়িত্ব পান টিপি সিং। ওই পোস্ট অফিসে আর্থিক তছরুপের অভিযোগে মঙ্গলবার তল্লাশি চালায় সিবিআই। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথি বাজেয়াপ্তও করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ভোর ৪টে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় টিপি সিংকে। জিজ্ঞাসাবাদের পর আলিগড়ে নিজের বাড়িতে আসেন টিপি সিং। সেখানেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন।

আত্মহত্যার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ওই চিঠিতে তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সহকর্মীদের হেনস্থার শিকার হতেন। তাঁর উপর চাপ সৃষ্টিও করতেন সহকর্মীরা। আলিগড় পুলিশ প্রধানের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে তিনি কয়েকজন সহকর্মীর নাম উল্লেখ করেন। তাঁদের নির্দেশ মতো কাজ করে দেওয়ার জন্য তাঁর উপর সবসময় চাপ সৃষ্টি করা হত। তিনি আরও লেখেন, একাধিক অভিযোগও রয়েছে। তাঁর মৃত্যুর জন্য কয়েকজন সহকর্মীকে দায়ী করে তিনি লেখেন, “এই নাগাড়ে চাপের ফলে ওইসব সহকর্মীদের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম।” সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর এই চিঠি। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই চিঠি তিনিই পাঠিয়েছেন বলে মনে করছে পুলিশ।

মৃতের ভাই প্রেমপাল সিং বলেন, “অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি পাঠিয়েছিলেন দাদা। তাঁর সহকর্মীরা তা আমাদের জানান। সঙ্গে সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখি, ভেতর থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁর মৃতদেহ দেখতে পাই।” স্ত্রী ও দুই সন্তান রয়েছে টিপি সিংয়ের। আচমকা এই ঘটনায় বাকরুদ্ধ তারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us