AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হেলমেট মাথায় দিয়ে অডি চালান বাহাদুর! দিলেন অকাট্য যুক্তি

UP Challan: ভাবছেন, গাড়ি চালাতে আবার কীসের হেলমেট? এই প্রশ্ন জেগেছিল ঝাঁসির বাহাদুর সিং পরিহারের মনেও। ট্রাক ইউনিয়নের চেয়ারম্যান যখন মোবাইলে মেসেজ পান, দেখেন যে তাঁর গাড়ির নামে চালান পাঠানো হয়েছে।

হেলমেট মাথায় দিয়ে অডি চালান বাহাদুর! দিলেন অকাট্য যুক্তি
মাথায় হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন বাহাদুর সিং পরিহার।Image Credit: Twitter
| Updated on: May 16, 2024 | 8:22 AM
Share

ঝাঁসি: ঝাঁ চকচকে বিদেশি গাড়ি। রাস্তা দিয়ে গেলেই সবাই ঘুরে তাকায়। নাহ, অডি গাড়িকে দেখার জন্য নয়, বরং তার চালককেই সবাই দু-বার ঘুরে দেখেন। ভাবছেন কী? কোনও সেলেব্রেটি গাড়ি চালাচ্ছেন? তাও নয়। আসলে সবাই ঘুরে দেখেন, কারণ গাড়ির চালক মাথায় হেলমেট পরে বসে!

নাহ, অডি গাড়ি নিয়ে ফর্মুলা রেসিংয়ে যান না বাহাদুর সিং পরিহার। তিনি হেলমেট পরেন জরিমানার ভয়ে! কেন? কারণ মার্চ মাসেই তাঁকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে হেলমেট না পরার জন্য। ফের যাতে জরিমানা না হয়, তার জন্যই হেলমেট পরে গাড়ি চালান।

ভাবছেন, গাড়ি চালাতে আবার কীসের হেলমেট? এই প্রশ্ন জেগেছিল ঝাঁসির বাহাদুর সিং পরিহারের মনেও। ট্রাক ইউনিয়নের চেয়ারম্যান যখন মোবাইলে মেসেজ পান, দেখেন যে তাঁর গাড়ির নামে চালান পাঠানো হয়েছে। তিনি পরিবহন ওয়েবসাইটে গিয়ে চালান নম্বর দিয়ে সার্চ করতে দেখেন যে তিনি হেলমেট না পরায় ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ক্যাটেগরিতে আবার স্পষ্ট উল্লেখ করা যে তিনি গাড়ি চালাচ্ছিলেন।

চালান নিয়ে ট্রাফিক পুলিশের কাছে গেলে তারা বলে যে লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সবাই। ভোট মিটলে এই বিষয়টি দেখা হবে। এবার উত্তর প্রদেশেও বাংলার মতোই সাত দফায় ভোট। অর্থাৎ ভোট শেষ হবে ১ জুন। ফল প্রকাশ ৪ জুন। তারপরই জানা যাবে যে গাড়ি চালকের কেন হেলমেট না পরার জন্য জরিমানা হল?

এই এক মাসের মধ্যে যাতে আবার হেলমেট না পরার জন্য জরিমানা করতে না পারে পুলিশ, সেই কারণে গাড়ির দিকে পা বাড়ালেই মাথায় হেলমেট পরে নিচ্ছেন বাহাদুর সিং পরিহার।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?