AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi Airport: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণ, কোন বিমানবন্দরের নাম বদলাল, জানেন?

CM Yogi Adityanath: চলতি বছরের মার্চ মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেন। এটি দিল্লি সংলগ্ন অঞ্চলে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। মূলত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে যাত্রীদের চাপ কমাতেই এই বিমানবন্দর তৈরি করা হয়েছে।

PM Narendra Modi Airport: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামকরণ, কোন  বিমানবন্দরের নাম বদলাল, জানেন?
প্রধানমন্ত্রী মোদীর নামে নামাঙ্কিত হল বিমানবন্দর।Image Credit: PTI
| Updated on: Oct 09, 2026 | 5:11 PM
Share

নয়ডা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামাঙ্কিত হচ্ছে বিমানবন্দর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশ ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে নয়ডার কাছে জেওয়ার বিমানবন্দরের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হবে। ইতিমধ্যেই ক্যাবিনেট সেই প্রস্তাবনায় সবুজ সঙ্কেতও দিয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে জেওয়ার বিমানবন্দরের নতুন নাম হচ্ছে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেওয়ার। এই বিমানবন্দর তৈরি করে রাজ্যের পরিকাঠামোয় উন্নতির জন্য ধন্যবাদ জানাতেই এই নামকরণ বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন যে এই বিমানবন্দর উত্তর প্রদেশের সবথেকে বড় বিমানবন্দর হতে চলেছে। ভবিষ্যতে দেশের অন্যতম বড় এভিয়েশন হাব হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন।

চলতি বছরের মার্চ মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেন। এটি দিল্লি সংলগ্ন অঞ্চলে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। মূলত দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে যাত্রীদের চাপ কমাতেই এই বিমানবন্দর তৈরি করা হয়েছে।

এ দিন লখনউতে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উল্লেখ করেন যে রাজ্যের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। মন্দিরে ধর্মীয় পতাকা, কাশী বিশ্বনাথ মন্দিরের সম্প্রসারণ, গঙ্গাপথের সংযোগের উদাহরণ দেন তিনি। একইসঙ্গে প্রয়াগরাজে কুম্ভ মেলার বিশাল আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি। চৌধুরী চরণ সিং-কে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন।

Follow Us