AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttarakhand Tunnel Collapsed: উত্তরাখণ্ডে ফের বিপর্যয়, আচমকা সুড়ঙ্গে ধস নেমে আটকে বহু শ্রমিক

Several trapped as Chamoli tunnel collapsed: চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের (Tunnel Collapsed) ভিতরে প্রায় ১৮ জন শ্রমিক ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে শুরু হয় দ্রুত উদ্ধারকাজ। এখনও পর্যন্ত সুড়ঙ্গের ভিতর থেকে ১৬ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Uttarakhand Tunnel Collapsed: উত্তরাখণ্ডে ফের বিপর্যয়, আচমকা সুড়ঙ্গে ধস নেমে আটকে বহু শ্রমিক
চামোলির সুড়ঙ্গে দুর্ঘটনাImage Credit: PTI
| Updated on: Aug 13, 2026 | 10:42 PM
Share

চামোলি: উত্তরাখণ্ডে  (Uttarakhand) ফের বিপর্যয়। আরও একটি টানেলে ধস নেমে বিপত্তি। জানা গিয়েছে, চামোলির বিষ্ণুগড়-পিপলকোটির নির্মীয়মাণ টানেলে (Chamoli Tunnel Collapsed) জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। পুলিশ সূত্রে খবর, সুড়ঙ্গের ভিতরে ছিলেন প্রায় ১৮ জন শ্রমিক। হঠাৎ তীব্র জলস্রোত, সেইসঙ্গে ধস নামে। ফলে ওই সুড়ঙ্গে আটকে পড়েন প্রায় বহু শ্রমিক। ১৮ জন শ্রমিকেরই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

চলছে উদ্ধারকাজ 

চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, দুর্ঘটনার সময় সুড়ঙ্গের (Tunnel Collapsed) ভিতরে প্রায় ১৮ জন শ্রমিক ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে শুরু হয় দ্রুত উদ্ধারকাজ। এখনও পর্যন্ত সুড়ঙ্গের ভিতর থেকে ১৬ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও কয়েকজন শ্রমিক ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজে জোরকদমে চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

কীভাবে ঘটে দুর্ঘটনা?

চামোলি জেলার অলকানন্দা নদীর তীরে তৈরি হচ্ছে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্প। THDC ইন্ডিয়া-র উদ্যোগে নির্মীয়মাণ এই প্রকল্পেরই একটি সুড়ঙ্গে ধস নামে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সুড়ঙ্গের ভিতরে ভূমিধসের জেরেই এই বিপত্তি ঘটে। তার ফলেই সুড়ঙ্গের একটি অংশ ধসে পড়ে এবং শ্রমিকরা ভিতরে আটকে পড়েন বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত বাকি শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা