AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Sleeper Train: তিন ঘণ্টায় হাওড়া থেকে পুরী যাওয়া সম্ভব হবে! বন্দে ভারত স্লিপার নিয়েই এবার চমক রেলের

Indian Railways: সবথেকে বড় বরাত পাচ্ছে কিনেট রেলওয়ে সলিউশন। ইন্দো-রাশিয়ান যৌথ উদ্যোগে ১২০টি ট্রেন সেট তৈরি করবে। মহারাষ্ট্রের লাতুরে মারাঠওয়াড়া রেল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন সেট তৈরি হবে। পাশাপাশি টিটাগড়-বিএইচইএল যৌথ উদ্যোগে ৮০টি ট্রেন তৈরি করা হবে।  ২০২৭ সালের মধ্যেই প্রথম প্রোটোটাইপ গঠন হয়ে যাবে বলে খবর। 

Vande Bharat Sleeper Train: তিন ঘণ্টায় হাওড়া থেকে পুরী যাওয়া সম্ভব হবে! বন্দে ভারত স্লিপার নিয়েই এবার চমক রেলের
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Sep 06, 2026 | 9:27 AM
Share

নয়া দিল্লি: দেশের প্রথম সেমি হাই-স্পিড ট্রেন হিসাবে সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এতদিন বন্দে ভারতে কেবল চেয়ারকার ছিল, সম্প্রতিই চালু হয়েছে বন্দে ভারত স্লিপারও (Vande Bharat Sleeper)। যাতে যাত্রীরা আরামে শুয়ে-বসে রাতে ট্রেনে সফর করতে পারেন। এই সেমি-হাইস্পিড নেটওয়ার্ককে আরও বিস্তৃত করার উদ্যোগ নিল এবার ভারতীয় রেলওয়ে (Indian Railways)। বন্দে ভারত স্লিপার নিয়ে বিরাট পরিকল্পনা।

চালু হবে ২৬০টি বন্দে ভারত স্লিপার-

চলতি বছরের শুরুতেই হাওড়া-গুয়াহাটি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়। দ্বিতীয় ট্রেনের সম্ভাব্য রুট বেঙ্গালুরু-মুম্বই হতে চলেছে। এর মধ্যেই রেলের বিরাট পরিকল্পনা। ২৬০টি বন্দে ভারত স্লিপার চালু করা হবে, এমনটাই পরিকল্পনা রেলের।

এক ধাপে নয়, ধাপে ধাপে এই ট্রেন চালু হবে। ট্রেন তৈরি বা ম্যানুফাকচারিংয়ের দায়িত্বও একাধিক সংস্থাকে দেওয়া হবে। জানা গিয়েছে, প্রথম ১০টি স্লিপার ট্রেন তৈরি করবে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML)। প্রতিটি ট্রেনে ১৬টি করে কোচ থাকবে। অন্যদিকে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তৈরি করবে ৫০টি ট্রেন। এই ট্রেনগুলিতে আবার ২৪টি করে কামরা থাকবে। সঙ্গে থাকবে প্যান্ট্রি কারও।

সবথেকে বড় বরাত পাচ্ছে কিনেট রেলওয়ে সলিউশন। ইন্দো-রাশিয়ান যৌথ উদ্যোগে ১২০টি ট্রেন সেট তৈরি করবে। মহারাষ্ট্রের লাতুরে মারাঠওয়াড়া রেল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেন সেট তৈরি হবে। পাশাপাশি টিটাগড়-বিএইচইএল যৌথ উদ্যোগে ৮০টি ট্রেন তৈরি করা হবে।  ২০২৭ সালের মধ্যেই প্রথম প্রোটোটাইপ গঠন হয়ে যাবে বলে খবর।

কত গতিতে ছুটবে বন্দে ভারত স্লিপার ট্রেন?

বন্দে ভারত স্লিপার ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে এর অপারেশনাল স্পিড ঘণ্টায় ১৬০ কিলোমিটার হতে চলেছে। সেই হিসাবে চললে, হাওড়া থেকে পুরীর দূরত্ব যেহেতু ৫০০ কিলোমিটারের কাছাকাছি,  ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে ট্রেন চললে হাওড়া থেকে পুরী যেতে আনুমানিক ৩ ঘণ্টা লাগতে পারে।

যাত্রীদের জন্য কী কী সুবিধা থাকবে?

বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে-

  • কুশন দেওয়া বার্থ
  • রিডিং লাইট
  • চার্জিং পয়েন্ট
  • ইন্টিগ্রেটেড অ্যানাউন্সমেন্ট সিস্টেম
  • গ্যাংওয়ে অর্থাৎ দুটি কামরার সংযোগস্থলও সম্পূর্ণ সিল করা থাকবে
  • ট্রেনে থাকবে অটোমেটিক ইন্টারকানেক্টিং দরজা।
  • এসি ফার্স্ট ক্লাসে থাকবে আরও কিছু প্রিমিয়াম সুবিধা, যেমন স্নান করার জায়গা, গরম জল ইত্যাদি।
  • প্রতিটি কামরায় থাকবে বিমানের মতো বায়ো-ভ্যাকুউম টয়লেট।
  • এছাড়া ট্রেনে থাকবে কবচ সিস্টেম।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা