Vande Mataram Bill: রাজ্যসভায় পাশ হয়ে গেল ‘বন্দে-মাতরম বিল’, আইন না মানলে কী শাস্তি?
New Delhi: বন্দে মাতরমকে জাতীয় গানের মর্যাদা দিয়েছে বিজেপির সরকার। বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। এই গান গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

নয়া দিল্লি: লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে ‘প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল’। আর রাজ্য সভায় পাশ হল ‘বন্দে-মাতরম’ বিল। এবার থেকে জাতীয় সঙ্গীতের মর্যাদা পাবে ‘বন্দে-মাতরম’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) লেখা এই সঙ্গীতের যাতে কোনওভাবে অবমাননা না করা হয়, তার জন্য কঠোর আনতে চায় কেন্দ্র। বুধবার পাশ হল বিল।
বাদল অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে এই বিল পাশ করানোর চেষ্টা করছিল সরকার। কিন্তু পাশ হতে সময় লেগে গেল সাতদিন। তবে একাধিক ইস্যুতে যেভাবে বারেবারে হাউস মুলতুবি হচ্ছিল এই বিল পাশ করানো সম্ভব হয়নি। আজ সেই বিলই পাশ হল রাজ্যসভায়।
বন্দে মাতরমকে জাতীয় গানের মর্যাদা দিয়েছে বিজেপির সরকার। বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে নানা কর্মসূচি গৃহীত হয়েছে। এই গান গাওয়ার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-র সঙ্গে বন্দে মাতরম-ও গাইতে হবে এবং তাও ছয়টি স্তবকই পুরো গাইতে হবে।
যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, যে বন্দে মাতরম সঙ্গীতকে ইচ্ছাকৃতভাবে অপমান করলে বা এই সঙ্গীত গাইতে বাধা দিলে তিন বছর পর্যন্ত জেল, জরিমানা ও জেল-জরিমানা উভয় একসঙ্গে হতে পারে।
