AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee in Supreme Court: সাদা শাড়ি, গলায় কালো চাদর, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কী বার্তা দিলেন মমতা?

Mamata Banerjee: শীর্ষ আদালতে তাঁর দায়ের করা মামলার শুনানি শুরুর বেশ কিছুক্ষণ আগে মমতার পৌঁছে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, প্রয়োজনে মানুষের হয়ে সওয়াল করবেন। কথা বলবেন। আজ তিনি তাঁর মামলায় সওয়াল করেন কি না, সেদিকেই তাকিয়ে সবাই। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ভিতরে প্রবেশ করেছেন।  

Mamata Banerjee in Supreme Court: সাদা শাড়ি, গলায় কালো চাদর, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কী বার্তা দিলেন মমতা?
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 11:10 AM
Share

নয়াদিল্লি: দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকাকালীন কি সুপ্রিম কোর্টে সওয়াল করতে দেখা যাবে তাঁকে? গতকাল থেকেই এই জল্পনা বাড়ছে। আর বুধবার সকাল ১০টা নাগাদ দেশের শীর্ষ আদালতে পৌঁছে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দায়ের করা মামলার শুনানি শুরুর বেশ কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন মমতা। তবে সওয়াল করবেন কি না, এদিনও এই প্রশ্নের উত্তরে তিনি কিছু বলেননি। এদিন তাঁর পরনে আইনজীবীদের জন্য নির্দিষ্ট পোশাক কালো গাউন বা শামলা দেখা যায়নি। সাদা শাড়ি এবং গলায় একটি কালো চাদর দেখা গিয়েছে।

কালো চাদর গলায় জড়িয়ে কী বার্তা দিতে চাইলেন মমতা, তা নিয়ে জল্পনা বেড়েছে। এসআইআর নিয়ে প্রতিবাদ জানাতেই কি সুপ্রিম কোর্টের ভিতরেও কালো চাদর গলায় জড়িয়ে ভিতরে প্রবেশ করেছেন তিনি? এর আগে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ও কালো চাদর ছিল মুখ্যমন্ত্রী গায়ে। আবার আইনজীবীদের কালো গাউন মুখ্যমন্ত্রীর পরনে দেখা না যাওয়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি আইনজীবী হিসেবে সওয়াল করবেন না তিনি?  

এদিন এসআইআর সংক্রান্ত তিনটি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন একটি মামলা করেছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ২১ নম্বরে রয়েছে ওই মামলা। আবার এই বিষয়ে মমতার দাখিল করা পিটিশন প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় রয়েছে ৩৭ নম্বরে। কবি জয় গোস্বামীর মামলা শুনানির তালিকায় ৩৬ নম্বরে রয়েছে। সব মামলার শুনানি একসঙ্গে হওয়ার কথা।

এদিন সকাল ১০টার কিছু আগে সুপ্রিম কোর্টের উদ্দেশে রওনা দেন মমতা। দশটার কিছু পরে শীর্ষ আদালতে পৌঁছে যান। সুপ্রিম কোর্টের করিডরে হাঁটতে দেখা যায় তাঁকে। শীর্ষ আদালতে তাঁর দায়ের করা মামলার শুনানি শুরুর বেশ কিছুক্ষণ আগে মমতার পৌঁছে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, প্রয়োজনে মানুষের হয়ে সওয়াল করবেন। কথা বলবেন। আজ তিনি তাঁর মামলায় সওয়াল করেন কি না, সেদিকেই তাকিয়ে সবাই। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ভিতরে প্রবেশ করেছেন।