Rameshwar Rao on WITT: ‘আমার কাছে অনুপ্রেরণা’, মোদীতে মুগ্ধ মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও
Rameshwar Rao: মোদীকে স্বাগত জানাতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও। তিনি জানান, টিভি৯-এর এই প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছে পেয়ে প্রচণ্ড আনন্দিত। মোদী কেবলই রাজনৈতিক মুখ নন বলেও জানিয়েছেন তিনি। মোদীকে বিশ্বনেতা বলে সম্বোধন করেন ভাইস চেয়ারম্যান রামু রাও। প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে মোদী অনুপ্রেরণা।

নয়াদিল্লি: টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনের দ্বিতীয় দিনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দীর্ঘ বক্তৃতা করেছেন। প্রধানমন্ত্রী মঞ্চে ওঠার আগে তাঁকে স্বাগত জানান মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও। পাশাপাশি টিভি৯ নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাসও মোদীকে স্বাগত জানান। মাই হোম গ্রুপের চেয়ারম্যান রামেশ্বর রাও অভর্থ্যনা জানিয়েছেন মোদীকে।
মোদীকে স্বাগত জানাতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মাই হোম গ্রুপের ভাইস চেয়ারম্যান রামু রাও। তিনি জানান, টিভি৯-এর এই প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছে পেয়ে প্রচণ্ড আনন্দিত। মোদী কেবলই রাজনৈতিক মুখ নন বলেও জানিয়েছেন তিনি। মোদীকে বিশ্বনেতা বলে সম্বোধন করেন ভাইস চেয়ারম্যান রামু রাও। প্রধানমন্ত্রীর বিষয়ে তিনি জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে মোদী অনুপ্রেরণা। যুবদের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে মোদীর। যুবরা কীভাবে তাঁদের স্বপ্ন সত্যি করতে পারেন, তা মোদী দেখিয়েছেন। তিনি উন্নত ভারতের স্বপ্ন দেখেন। এটাই তাঁর নেতৃত্বের সবথেকে বড় প্রভাব বলে মত ভাইস চেয়ারম্য়ান রামু রাওয়ের।
ভাইস চেয়ারম্য়ান রামু রাওয়ের পাশাপাশি টিভি৯ নেটওয়ার্কের এমডি এবং সিইও বরুণ দাসও মোদীর বিষয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। মোদীকে স্বাগত জানাতে গিয়ে তিনি তিনটি মোদী মন্ত্রের কথা জানিয়েছেন। বলেছেন, “২০১৪ সালে ভারতের মানুষ আপনাকে ক্ষমতায় এনেছে। আপনি মানুষকে ভাল গভর্ন্যান্স দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করেছেন।” দ্বিতীয় মন্ত্র, মোদী মাল্টি প্ল্যান। এ বিষয়ে বরুণ দাস বলেছেন, “তিনি চ্যাম্পিয়ন। সমাজের সমস্ত স্তরের মানুষের কথা চিন্তা করেন। সাধারণ মানুষের জন্য মোদী ২৫টি প্রকল্প এনেছেন।” তৃতীয় মন্ত্র হিসাবে তিনি উল্লেখ করেছেন, সিটিজেন ডিএনএ রিসেট বা সিডিআর। এ নিয়ে তাঁর মন্তব্য, “কোনও ভারতীয় যা কাজ করতে চান, তিনি তা করতে পারেন। এই সব হয়েছে গত ১০ বছরে। জনগণের মধ্যে এই আত্মবিশ্বাস জুগিয়েছেন মোদী।”
