Lockdown Rumours: দেশে কি সত্যিই আবার লকডাউন হবে? আসল উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
Fuel Crisis in India: ইতিমধ্যেই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার সহ একাধিক দেশ জ্বালানি সংরক্ষণ করতে ফুয়েল এমার্জেন্সির পথে হেঁটেছে। ভারতও কি তাহলে সেই পথে হাঁটবে? জারি করা হবে এনার্জি লকডাউন? লকডাউনের আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

নয়া দিল্লি: জ্বালানি সঙ্কট নিয়ে বাড়ছে উদ্বেগ। কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছে, আবার কি লকডাউন (Lockdown) হবে? এই আশঙ্কা অমূলক নয়। ইতিমধ্যেই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার সহ একাধিক দেশ জ্বালানি সংরক্ষণ করতে ফুয়েল এমার্জেন্সির (Fuel Emergency) পথে হেঁটেছে। ভারতও কি তাহলে সেই পথে হাঁটবে? জারি করা হবে এনার্জি লকডাউন? লকডাউনের আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অবশেষে সেই উত্তর দিলেন খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্য়াস মন্ত্রী হরদীপ পুরী।
লকডাউন হবে কি না, সেই জল্পনা উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন যে কোভিড-১৯-র সময় দেশ জুড়ে লকডাউনের মতো আবার লকডাউন হওয়ার জল্পনা সম্পূর্ণ মিথ্যা। মধ্য প্রাচ্যের সঙ্কটের আবহে কেন্দ্রীয় সরকার এমন কোনও পদক্ষেপের পরিকল্পনা বা চিন্তাভাবনা করছে না।
এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভারতে লকডাউন হওয়ার জল্পনা সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট করে বলছি, এমন কোনও প্রস্তাব পরিকল্পনা করছে না কেন্দ্রীয় সরকার। এই সময়ে আমাদের শান্ত থাকা, দায়িত্বশীল থাকা এবং একজোট থাকা গুরুত্বপূর্ণ।”
The global situation remains in flux, and we are closely monitoring developments across energy, supply chains, and essential commodities on a real-time basis.
Under the leadership of Hon’ble PM @narendramodi Ji, all necessary steps are being taken to ensure uninterrupted…
— Hardeep Singh Puri (@HardeepSPuri) March 27, 2026
ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ বাধার পর থেকেই সঙ্কট তৈরি হয়েছে জ্বালানি নিয়ে। এলপিজির সঙ্কট দেখা দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ থাকায়। পেট্রোল-ডিজেলের সঙ্কটও দেখা দিতে পারে, এই আশঙ্কাতেই অনেকে পেট্রোল পাম্পে ভিড় করছেন। আতঙ্কে আগে থেকেই পেট্রোল-ডিজেল ভরে রাখছেন। এই নিয়েও আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে ভারতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার সবরকমের প্রচেষ্টা করছে জ্বালানি ও শক্তির জোগান অক্ষুণ্ণ রাখতে। যে কোনও জরুরি পরিস্থিতির জন্য তৈরি ভারত।
