AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বরকেও চাই, আবার বয়ফ্রেন্ডকেও! এক বাড়িতে থাকার দাবিতে বিদ্যুতের খুঁটিতে চড়লেন গৃহবধূ, দেখুন সেই ভিডিয়ো

Viral Video: বছর চৌত্রিশের ওই মহিলার তিন সন্তান রয়েছে। তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন। স্বামী থাকা সত্ত্বেও বিবাহ বহির্ভূত একটি সম্পর্কও রয়েছে ওই মহিলার। দীর্ঘ সাত বছর ধরে তিনি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে প্রেম করছিলেন। সম্প্রতিই তাঁর স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন। হাতেনাতে স্ত্রী ও তাঁর প্রেমিককে ধরে ফেলেন।

বরকেও চাই, আবার বয়ফ্রেন্ডকেও! এক বাড়িতে থাকার দাবিতে বিদ্যুতের খুঁটিতে চড়লেন গৃহবধূ, দেখুন সেই ভিডিয়ো
বিদ্যুতের খুঁটিতে চড়লেন মহিলা।Image Credit: Twitter
| Updated on: Apr 04, 2024 | 1:27 PM
Share

লখনউ: স্বামীকে চাই। আবার প্রেমিককেও ছাড়তে পারছেন না। সমস্যা মেটাতেই একসঙ্গে, এক বাড়িতেই স্বামী ও প্রেমিককে থাকার প্রস্তাব দিলেন বধূ। কিন্তু স্বামী মানতে নারাজ। রেগে অগ্নিশর্মা তিনি, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। স্বামীকে রাজি করাতেই শেষমেশ বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন মহিলা। তাঁর এই কীর্তির ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মজাদার এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরক্ষপুরে। পিপরাইচের বাসিন্দা বছর চৌত্রিশের ওই মহিলার তিন সন্তান রয়েছে। তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন। স্বামী থাকা সত্ত্বেও বিবাহ বহির্ভূত একটি সম্পর্কও রয়েছে ওই মহিলার। দীর্ঘ সাত বছর ধরে তিনি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে প্রেম করছিলেন।

সম্প্রতিই তাঁর স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন। হাতেনাতে স্ত্রী ও তাঁর প্রেমিককে ধরে ফেলেন। স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। ওই মহিলা দাবি করেন, প্রেমিকও থাকুক বাড়িতে। তাহলে সংসার চালাতে সাহায্য করতে পারবে। স্বামী এই দাবি মানেননি। রাগে বাড়ি ছেড়ে চলে যান তিনি।

এদিকে, স্বামীকে মানাতে ওই মহিলা সোজা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। তাঁকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেন সকলে, কিন্তু ওই মহিলাও নাছোড়। হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন, এই ভয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষ অবধি পুলিশ দীর্ঘক্ষণ বোঝানোর পর নেমে আসেন মহিলা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?