AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্বামী-সন্তান রয়েছে, তারপরও একের পর এক প্রেম! তিলে তিলে এভাবেই গোটা পরিবারকে মারছিল যুবতী…

Extra Marital Affair: ১১ বছর আগে হাসান জেলার বাসিন্দা গজেন্দ্রের সঙ্গে বিয়ে হয় চৈত্রার। তাদের দুই সন্তানও রয়েছে। বিগত ৩ বছর ধরেই তাদের সম্পর্কের অবনতি হয়েছিল। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হত।

স্বামী-সন্তান রয়েছে, তারপরও একের পর এক প্রেম! তিলে তিলে এভাবেই গোটা পরিবারকে মারছিল যুবতী...
অভিযুক্ত যুবতী।Image Credit: X
| Updated on: Jun 11, 2025 | 5:40 PM
Share

বেঙ্গালুরু: বিবাহ বহির্ভূত সম্পর্কই এখন যেন নিউ নর্মাল! আর সেই সম্পর্কের টানেই স্বামী বা পরিবারের সদস্যদের খুন করতেও হাত কাঁপছে না। এবার এক মহিলাকে গ্রেফতার করা হল তাঁর নিজের পরিবার ও শ্বশুরবাড়ির সদস্যদের খুন করার চেষ্টায়।

চৈত্রা নামক ৩৩ বছরের এক মহিলার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ। জানা গিয়েছে, তিনি খাবারে নিয়মিত ঘুমের ওষুধ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করছিলেন। বিবাহ বহির্ভূত সম্পর্ককে চাপা দিতেই তিনি এই চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসান জেলায়। ১১ বছর আগে হাসান জেলার বাসিন্দা গজেন্দ্রের সঙ্গে বিয়ে হয় চৈত্রার। তাদের দুই সন্তানও রয়েছে। বিগত ৩ বছর ধরেই তাদের সম্পর্কের অবনতি হয়েছিল। নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা হত।

বছর খানেক আগে জানা যায়, পুনীত নামক এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন চৈত্রা। পরিবারে এই কথা জানাজানি হতেই তীব্র অশান্তি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। পরে দুই বাড়ির সদস্যরাই মিটমাট করে নিতে বলেন।

কিছুদিন থামলেও, পরে শিবু নামক আরেক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। চৈত্রার ভয় ছিল, এই সম্পর্কের কথাও স্বামী জেনে যাবেন। শিবুই বুদ্ধি দেন পরিবারের সদস্যদের মেরে ফেলার। খুন করার বদলে তাদের পরিকল্পনা ছিল, তিলে তিলে বিষক্রিয়ায় মেরে ফেলার। সেই জন্যই প্রতিদিন খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতেন। ওষুধ জোগাড় করে দিত শিবুই।  তবে পরিবারের সদস্যরা সম্প্রতি তাঁর কর্মকাণ্ড জেনে ফেলে এবং পুলিশে খবর দেন। আজ পুলিশ চৈত্রাকে গ্রেফতার করে।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা