AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভিডিয়ো: মাস্ক না পরায় মহিলাকে রাস্তায় ফেলে ঘুসি-লাথি, চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল পুলিশ

লকডাউনের নির্দিষ্ট সময়সীমার মাঝেই মুদি দোকানের সামগ্রী আনতে বেরিয়েছিলেন ওই মহিলা। ভুল ছিল একটাই, মাস্ক পরেননি তিনি। জরিমানার বদলে এই কথাতেই তার কপালে জুটল কিল-চড়-ঘুসি।

ভিডিয়ো: মাস্ক না পরায় মহিলাকে রাস্তায় ফেলে ঘুসি-লাথি, চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল পুলিশ
ওই মহিলাকে মারধরের মুহূর্ত। ছবি:টুইটার।
| Updated on: May 20, 2021 | 10:30 AM
Share

ভোপাল: রাস্তাতেই ফেলে চলল কিল-চড়-লাথি। অপরাধ, মাস্ক পরেননি তিনি। করোনা সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে মাস্ক না পরায় এক মহিলাকে তাঁর মেয়ের সামনে রাস্তায় ফেলে এভাবেই মারধর করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সাগর জেলায়।

করোনা সংক্রমণ রুখতে মধ্য প্রদেশেও জারি হয়েছে বিধিনিষেধ। তারই মাঝে মেয়েকে নিয়ে মুদি দোকান থেকে কয়েকটি প্রয়োজনীয় সামগ্রী কিনতে বেরিয়েছিলেন ওই মহিলা। দুজনের কারোর মুখেই মাস্ক না থাকলেও মেয়েটি স্কার্ফ দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, মাঝপথেই তাদের আটকায় পুলিশকর্মীরা। সেখানেই মাস্ক না পরার অপরাধে ওই মহিলাকে দুই পুলিশকর্মী নির্মমভাবে মারধর করতে থাকে। আহত মহিলা নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও ব্যর্থ হন, বেশ কয়েকবার পুলিশের মারে মাটিতেও পড়ে যান তিনি।

পরে দেখা যায়, এক মহিলা পুলিশকর্মী তাঁকে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছে। ওই মহিলা ও তাঁর মেয়ে বাধা দিলে চুলের মুঠি ধরে টানার দৃশ্যও দেখা যায়।

এর আগেও মধ্য প্রদেশ পুলিশের বিরুদ্ধে অতি কঠোর পদক্ষেপের অভিযোগ উঠেছিল। গত ৬ এপ্রিল ইন্দোরে এক ব্যক্তি ঠিকভাবে মাস্ক না পরায় তাঁকে নির্মভাবে মারধর করে পুলিশ, এ বার রেহাই পেল না মহিলাও।

আরও পড়ুন: করোনা টিকায় জিএসটি-র হার শূন্য শতাংশের কাছাকাছি নিয়ে যেতে পারে কেন্দ্র

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!