AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ‘মুখের কথায় না হলে, লাঠিপেটাই একমাত্র পথ’, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন যোগী

Murshidabad: মঙ্গলবার উত্তর প্রদেশের হারদোইতে এক জনসভায় যোগী আদিত্যনাথ দাবি করেন, ২০১৭ সালের আগে, প্রতি ২-৩ দিন অন্তর অশান্তি হত। বিজেপি ক্ষমতায় আসার পর সেটা কমেছে।

Murshidabad: 'মুখের কথায় না হলে, লাঠিপেটাই একমাত্র পথ', মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন যোগী
Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 15, 2025 | 3:12 PM
Share

নয়া দিল্লি: ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনের জেরে অশান্তির ছবি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। এবার সেই ইস্যুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।

গত শুক্রবার থেকে মুর্শিদাবাদে বোমাবাজি, চরম অশান্তির ছবি দেখা গিয়েছে। একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে যোগী বললেন, “বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার একমাত্র পথ হল ডান্ডা। বাংলা জ্বলছে, আর মুখ্যমন্ত্রী চুপ করে আছেন।”

মঙ্গলবার উত্তর প্রদেশের হারদোইতে এক জনসভায় যোগী আদিত্যনাথ দাবি করেন, ২০১৭ সালের আগে, প্রতি ২-৩ দিন অন্তর অশান্তি হত। বিজেপি ক্ষমতায় আসার পর সেটা কমেছে। আর বিক্ষোভকারীদের ডান্ডা অর্থাৎ লাঠি দিয়ে মেরেই শান্ত করা যায় বলেই মন্তব্য করেছেন তিনি।

বাংলার কথা বলতে গিয়ে এদিন এক হিন্দি প্রবাদ শোনা যায় যোগীর মুখে। যাঁর বাংলা তর্জমা করলে হয়, ‘যারা মুখের কথায় শান্ত হচ্ছে না, তাদের লাঠিপেটা করেই নিয়ন্ত্রণ করা উচিত।’ তাঁর আরও দাবি, নিরপেক্ষতার নামে বিক্ষোভকারীদের স্বাধীনতা দিয়েছে বাংলার সরকার।

কংগ্রেস ও সমাজবাদী পার্টি কেন বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুলছে না, সেই প্রশ্নও তুলেছেন যোগী। তাঁর দাবি, বাংলাদেশে যা হয়েছে, তাকেও সমর্থন করছে বিরোধীরা। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, যদি বাংলাদেশই এত পছন্দ হয়, তাহলে সেখানেই চলে যান। ভারতের বোঝা বাড়ানোর দরকার নেই।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া