AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৩৮ স্ত্রী ও ৮৯ সন্তান রেখে চলে গেলেন মিজোরামের জিয়োনা চানা

শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা (Zoramthanga)। টুইট বার্তায় তিনি লিখেছেন, জিয়োনা চানাকে হারাল মিজোরাম। ৩৮ জন স্ত্রী ও ৮৯ জন সন্তান জিয়োনার। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

৩৮ স্ত্রী ও ৮৯ সন্তান রেখে চলে গেলেন মিজোরামের জিয়োনা চানা
পরিবারের সঙ্গে জিয়োনা চানা
| Updated on: Jun 13, 2021 | 11:54 PM
Share

আইজল: না ফেরার দেশে চলে গেলেন জিয়োনা চানা (Ziona Chana)। মিজোরামের (Mizoram) এই মানুষটিকে অনেকে চেনেন। কারণ তিনিই বিশ্বের সব থেকে বড় পরিবারের প্রধান ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। মিজোরামের সেরচিপ জেলার বক্তওয়াং ল্যাংনুয়াম গ্রামের বাসিন্দা। মিজোরামে পর্যটকরা বেড়াতে গেলে তাকেও দেখতে যেতেন। পৃথিবীর মায়া ত্যাগ করে পরলকে চলে গেলেন তিনি।

জিয়োনা চানার ৩৮ জন স্ত্রী ও ৮৯ জন সন্তান। বৃহৎ একটি পরিবারের প্রধান ছিলেন তিনি। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা একটি টুইট বার্তায় লিখেছেন, জিয়োনা চানাকে হারাল মিজোরাম। ৩৮ জন স্ত্রী ও ৮৯ জন সন্তান জিয়োনার। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।

রবিবার দুপুরে মারা যান তিনি। জানা গিয়েছে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে কিছুদিন ধরেই ভুগছিলেন। আইজলে নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জন্ম ১৯৪৫ সালে ২১ জুলাই। ১৭ বছর বয়সে প্রথম বিয়ে।

চানা পাওল নামের এক খ্রিস্টান গোষ্ঠীর প্রধান ছিলেন জিয়োনা চানা। এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তাঁরই বাবা। এখন তাঁর পরিবারের সদস্য সংখ্যা ১৮০। গ্রামের মধ্যে চারতলা বাড়ি বানিয়ে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

আরও পড়ুন: নাবালিকাকে ধষর্ণের অভিযোগে গ্রেফতার টিকটক তারকা

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?