AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown: নিউটাউনের সাপুরজিতে অসুস্থ হচ্ছেন একের পর এক, কী হচ্ছে সেখানে?

গত কয়েকদিন ধরেই সাপুরজি ই-ব্লকের বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। বাসিন্দাদের অভিযোগ, আবাসন থেকে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তা অত্যন্ত দূষিত। সেই জল পান করেই ছোট-বড় নির্বিশেষে ব্লকের প্রায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকায়।

Newtown: নিউটাউনের সাপুরজিতে অসুস্থ হচ্ছেন একের পর এক, কী হচ্ছে সেখানে?
সাপুরজিতে হাড়হিম ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 16, 2026 | 8:01 PM
Share

নিউটাউন: দ্রুত ছড়াচ্ছে নিউটাউনে রোগ। ইতিমধ্যেই আক্রান্ত পঞ্চাশের বেশি। জানা যাচ্ছে, সাপুরজিতে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন অনেকে। দূষিত পানীয় জলে অসুস্থ একাধিক। কর্তৃপক্ষকে ঘিরে উত্তাল বিক্ষোভ।

জানা যাচ্ছে, সাপুরজি আবাসনের ই-ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছ পানীয় জলের দাবিতে সোমবার সকালে আবাসন কর্তৃপক্ষের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

গত কয়েকদিন ধরেই সাপুরজি ই-ব্লকের বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। বাসিন্দাদের অভিযোগ, আবাসন থেকে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তা অত্যন্ত দূষিত। সেই জল পান করেই ছোট-বড় নির্বিশেষে ব্লকের প্রায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকায়। আবাসিকদের দাবি, পানীয় জলের মান নিয়ে তাঁরা বারবার আবাসন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু বারংবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা টেকনোসিটি থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কে আছেন বাসিন্দারা। ডায়রিয়ার প্রকোপ আরও বাড়ার আশঙ্কায় অনেকেই ঘরবন্দি। আবাসন ফেসিলিটি ম্যানেজার বলেন, “আমরা যত তাড়াতাড়ি পারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”