AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Transport Department: গাড়ির ধোঁয়ায় কমছে কোপ? পলিউশন ফেলে ১০ হাজারের জরিমানা ২ হাজারে?

Transport Department: এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় চাপানউতোর। অনেকেই বলেন, এই টাকা অনেকটাই বেশি। এই বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্ভব নয়। সেই কারণে জরিমানার মূল্য কমানোর জন্য আবেদনও করা হয়।

Transport Department: গাড়ির ধোঁয়ায় কমছে কোপ? পলিউশন ফেলে ১০ হাজারের জরিমানা ২ হাজারে?
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 13, 2024 | 8:32 PM
Share

কলকাতা: পরিবহণ দফতরের নিয়ম মেনে চলছে তো গাড়ি? হচ্ছে তো ধোঁয়া পরীক্ষা? নির্দিষ্ট পদ্ধতিতে চলছে তো পলিউশন চেক? না করলেই কিন্তু মহা বিপদ। আগেই এসেছিল সেই খবর। সম্প্রতি পরিবহণ দফতর, ময়দান তাঁবুতে বিভিন্ন বেসরকারি পরিবহণ সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেখানে ওই সংগঠনের কর্তারা বলেছিলেন, শহরের বিভিন্ন এলাকায় দূষণ মাপার স্বয়ংক্রিয় মেশিন (আরএসভি) বসানো হয়েছে। সেই মেশিনের আওতাধীন এলাকায় দিয়ে যাতায়াত করা বৈধ পিইউসি করা গাড়ির মালিকদের মোবাইলে জরিমানা সংক্রান্ত মেসেজ আসছে।

তখনই জানানো হয় সাতটি কাজের দিনের মধ্যে ওই গাড়ির ধোঁয়া পরীক্ষা না করালে ১০ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক। এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় চাপানউতোর। অনেকেই বলেন, এই টাকা অনেকটাই বেশি। এই বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্ভব নয়। সেই কারণে জরিমানার মূল্য কমানোর জন্য আবেদনও করা হয়। 

তারপরেই নতুন সিদ্ধান্তের পথে হাঁটে পরিবহণ দফতর। নির্দিষ্ট দিনের মধ্যে ধোঁয়া পরীক্ষা না করালে এবার থেকে প্রথমবার পলিউশন ফেল হলে দু’হাজার টাকা জরিমানা দিতে হবে। নেওয়া হয় এই সিদ্ধান্ত। পরবর্তীতে দুটি ধাপে ৫ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলে ঠিক হয়।

Follow Us
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?