AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Police: এসপি-আইজি-ডিসি, একসঙ্গে ১৭৯ অফিসারের বদলি ও পদোন্নতি বাংলায়

Police Promotion: রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একযোগে ১৭৯ জন IPS ও WBPS আধিকারিকের বদলি ও পদোন্নতি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে একাধিক জেলার পুলিশ সুপার। রয়েছেন, আইজি, আইজিপি, ডিসি পদের অফিসাররাও।

WB Police: এসপি-আইজি-ডিসি, একসঙ্গে ১৭৯ অফিসারের বদলি ও পদোন্নতি বাংলায়
রাজ্য পুলিশে রদবদলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2026 | 1:56 PM
Share

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে রাজ্য পুলিশের কয়েকটি পদে রদবদল করা হয়েছিল। এছাড়া নির্বাচনী আবহে নির্বাচন কমিশন এ রাজ্যের পুলিশের একাধিক পদে বদল আনে। আর এবার রাজ্যে নতুন সরকার গঠনের পর ফের পশ্চিমবঙ্গ পুলিশে বড় রদবদল। একসঙ্গে ১৭৯ জন আইপিএস (IPS) ও ডব্লুবিপিএস (WBPS) আধিকারিকের বদলি ও পদোন্নতি হল।

রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিজ্ঞপ্তি জারি। একযোগে ১৭৯ জন IPS ও WBPS আধিকারিকের বদলি ও পদোন্নতি।

দেখে নিন তালিকা-

রাজেশ কুমার যাদবকে বাঁকুড়া রেঞ্জের আইজিপি থেকে STF-এর আইজিপি।

গৌরব শর্মাকে ট্রাফিক আইজিপি পদ থেকে STF-এর আইজিপি করা হয়েছে।

সুকেশ কুমার জৈনকে আইবি থেকে CCW-এর আইজিপি করা হল।

শীশ রাম ঝাঝারিয়া সংগঠন শাখা থেকে SVSPA-র ডিরেক্টর হলেন।

মুরলীধর শর্মাকে আইবি-র আইজিপি হিসেবে নিযুক্ত করা হল।

শুভঙ্কর সিনহাকে সরকার কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদ থেকে আইজিপি করা হয়েছে (প্রভিশনিং)।

কুণাল আগরওয়ালকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) পদে রাখা হয়েছে।

ভি. সলোমন নেসাকুমারকে আইজিপি (পার্সোনেল) পদ দেওয়া হয়েছে।

শঙ্খশুভ্র চক্রবর্তীকে আইজি হোম গার্ড পদ দেওয়া হয়েছে।

উৎপল কুমার নস্করকে আইজিপি কারেকশনাল সার্ভিসেস-এ নিযুক্ত করা হয়েছে।

ফারহাত আব্বাস হলেন আইজিপি ট্রেনিং।

অঞ্জন চক্রবর্তীকে করা হল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টর।

রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হলে আইবি-র আইজি।

স্বপন সরকারকে করা হল আইজিপি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (ACB)।

সঙমিত লেপচার পদোন্নতি করে আইজিপি, আর্মড পুলিশ (উত্তরবঙ্গ) করা হয়েছে।

মেহমুদ আখতার পদোন্নতি পেয়ে আইজি ট্রাফিক।

অজয় কুমার ঠাকুরের পদোন্নতি হয়ে আইজিপি, CID করা হয়েছে।

সোমা দাস মিত্র পদোন্নতি পেয়ে হলেন আইজিপি (পলিসি)।

কৃষ্ণকলি লাহিড়ীর পদোন্নতি পেয়ে আইজি, CCW করা হয়েছে।

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার সৈয়দ ওয়াকার রাজা পদোন্নতি পেয়ে আইজিপি র‍্যাঙ্কে বহাল হলেন।

সূর্যপ্রতাপ যাদব বীরভূমের এসপি থেকে হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক)।

বারাসত পুলিশ জেলার এসপি পুষ্পা হলেন পূর্ব বর্ধমানের এসপি।

ওয়াই রঘুবংশী কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি পদ থেকে হলেন STF উত্তরবঙ্গের এসপি।

ঈশানী পাল ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে কলকাতা পুলিশের ডিসি (সাউথ ওয়েস্ট) হলেন।

অতুল ভি. হলেন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি।

সায়ক দাসকে পূর্ব বর্ধমানের এসপি থেকে কলকাতা পুলিশের ডিসি (নর্থ) করা হল।

সুজাতা কুমারী বীণাপাণিকে জলপাইগুড়ির এসপি পদে বহাল করা হয়েছে।

জে. মার্সিকে বারাসত পুলিশ জেলার এসপি করা হল।

চন্দ্রশেখর বর্ধন হলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি।

অভিষেক গুপ্ত হলেন দক্ষিণ দিনাজপুরের এসপি।

প্রিয়ব্রত রায় হলেন পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের এসপি।

শুভেন্দ্র কুমার বারুইপুর পুলিশ জেলার এসপি হলেন।

সুবিমল পাল হলেন কলকাতা পুলিশের ডিসি (ইস্ট সাবার্বান ডিভিশন)।

বিদিত রাজ ভুন্ডেশকে বীরভূমের এসপি পদ দেওয়া হয়েছে।

ভি. সি. সতীশ পাসুমার্তি বাঁকুড়ার এসপি পদ পেলেন।

সৌম্যদীপ ভট্টাচার্যকে STF মালদহের এসপি পদ দেওয়া হয়েছে।

চিন্ময় মিত্রকে করা হল কলকাতা পুলিশের ডিসি (রিজার্ভ ফোর্স)।

অমিত ভার্মা হলেন হাওড়া (গ্রামীণ)-এর এসপি।

সানি রাজ হলেন পুরুলিয়ার এসপি।

কুনওয়ার ভূষণ সিং হুগলি (গ্রামীণ)-এর এসপি।

চারু শর্মা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি।

ইন্দ্র বদন ঝা SRP, শিলিগুড়ি। কল্যাণ সিনহা রায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (স্পেশাল ব্রাঞ্চ।

মণীশ জোশী কলকাতা পুলিশের ডিসি (ওয়্যারলেস)।

জয়ন্ত মুখোপাধ্যায় SRP, খড়গপুর।

অম্লান ঘোষ হোম গার্ড সংগঠনের সিনিয়র স্টাফ অফিসার।

দেবরাজ দাস বিধাননগর পুলিশ কমিশনারেটে ডিসি।

পল্লবতী শারন্যা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি।

রাজ্যের বিভিন্ন পুলিশ জেলা, কমিশনারেট, আইবি, সিআইডি, STF, ট্রাফিক,

হোম গার্ড ও আর্মড পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল।

Follow Us