AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Disaster: নেপালের বিপর্যয় নিয়ে বালেন শাহের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর, ত্রাণ নিয়ে প্রস্তুত বায়ুসেনাও

PM Modi-Nepal PM On Flash Flood: বিপর্যয়ের খবর পেয়েই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হড়পা বানে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন। একইসঙ্গে নেপালের প্রধানমন্ত্রীকে উদ্ধারকাজ থেকে ত্রাণ সরবরাহ-সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। 

Nepal Disaster: নেপালের বিপর্যয় নিয়ে বালেন শাহের সঙ্গে কথা প্রধানমন্ত্রী মোদীর, ত্রাণ নিয়ে প্রস্তুত বায়ুসেনাও
নেপালের হড়পা বান নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদীও।Image Credit: PTI
| Updated on: Aug 26, 2026 | 6:07 PM
Share

নয়া দিল্লি: নেপালের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন ভারতও। নেপালে হড়পা বানের (Nepal Flash Flood) খবর পেতেই সে দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (PM Balendra Shah)-কে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। খবর সরকারি সূত্রে। জানা গিয়েছে, তিনি নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণকার্যে সাহায্যের আশ্বাস দেন।

নেপালে নামল হড়পা বান-

আজ, বুধবার সকালে নেপালে ভয়ঙ্কর হড়পা বান আসে ভোতে কোশী নদীতে। চোখের নিমেষে একের পর এক গ্রাম ভেসে যায়। এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ সাড়ে তিনশোরও বেশি মানুষ। এর মধ্য়ে ১০৫ জন ভারতীয় পর্যটকও রয়েছেন, যারা নেপালে ঘুরতে বা ট্রেকিংয়ের জন্য গিয়েছিলেন।

উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মোদী-

বিপর্যয়ের খবর পেয়েই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হড়পা বানে মৃতদের প্রতি শোক প্রকাশ করেন। একইসঙ্গে নেপালের প্রধানমন্ত্রীকে উদ্ধারকাজ থেকে ত্রাণ সরবরাহ-সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।

তিনি নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “এই কঠিন সময়ে নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে ভারতের মানুষ। নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে প্রস্তুত ভারত। উদ্ধার ও ত্রাণ কার্যে নেপালের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারত।”

প্রস্তুত বায়ুসেনাও-

ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফেও জানানো হয়েছে যে নেপালের হড়পা বানে উদ্ধারকাজ চালাতে তারা প্রস্তুত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতের তরফে ইতিমধ্য়েই ত্রাণসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। সবুজ সঙ্কেত পেলেই ভারতীয় বায়ুসেনার সি-১৭ ও সি-১৩০ বিমান ত্রাণসামগ্রী, ওষুধ ও আর্থ মুভিং ইক্যুইপমেন্ট নিয়ে নেপালের উদ্দেশে রওনা দেবে উদ্ধার ও ত্রাণকাজে সাহায্য করার জন্য।

সূত্রের খবর, বায়ুসেনার সি-১৩০ বিমান আজই নেপালের উদ্দেশে রওনা দেবে। আগামিকাল দুপুরে আরও ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দেবে সি-১৭ বিমান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও স্ট্যান্ডবাই-তে রয়েছে।

Follow Us